শিরোনাম
গোয়ালন্দে নির্ধারিত কর্মঘণ্টায় অফিসে নেই তথ্যসেবা কর্মকর্তা, ফাঁকা কক্ষে চলছিল ফ্যান কালুখালীতে নবাগত ইউএনও এস এম রেজাউল করিমের যোগদান কালুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা, চালকের মর্মান্তিক মৃত্যু রাজবাড়ীতে ফের সড়ক দুর্ঘটনা, ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গরুর মৃত্যু; আহত চালক-হেলপার রাজবাড়ীর পাংশায় গোল্ডেন লাইন বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত একাধিক রাজবাড়ীতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছায় বরণ কালুখালীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজবাড়ী পুলিশ লাইন্সে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন ‘ডি’ দল গোয়ালন্দে খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত গোয়ালন্দে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রাজবাড়ী পুলিশ লাইন্সে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন ‘ডি’ দল

স্টাফ রিপোর্টার / ১৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: উৎসবমুখর পরিবেশে রাজবাড়ী পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) অনুষ্ঠিত এ ফাইনালে পুলিশ লাইন্স ‘এ’ দলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পুলিশ লাইন্স ‘ডি’ দল।

ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম-সেবা।

খেলা শেষে পুলিশ সুপার চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং উভয় দলকে অভিনন্দন জানান।

এ সময় পুলিশ সুপার বলেন, পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক দক্ষতা বৃদ্ধিতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কর্মব্যস্ত জীবনের পাশাপাশি কিছুটা সময় বের করে খেলাধুলা ও শরীরচর্চার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে শরীর ও মন সতেজ থাকে এবং কর্মদক্ষতা বৃদ্ধি পায়।

তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের সুস্থ ও কর্মচঞ্চল রাখতে জেলা পুলিশ রাজবাড়ীর উদ্যোগে নিয়মিত বিভিন্ন ধরনের খেলাধুলা ও শরীরচর্চা কার্যক্রম অব্যাহত রাখা হবে।

ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে রাজবাড়ী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। খেলাকে কেন্দ্র করে পুলিশ লাইন্স মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg