শিরোনাম
রাজবাড়ীতে ফেইক নিউজ ও গুজব প্রতিরোধ কমিটির সভা গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের নিজস্ব এটিএম সেবা চালু রাজবাড়ীতে ফেইক নিউজ ও গুজব প্রতিরোধ কমিটির সভা রাজবাড়ীর বহরপুরে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই প্রায় ১০টি দোকান রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা; ম্যানেজারের ৪ মাসের কারাদণ্ড দৌলতদিয়া ওয়াই-টাইপ সেতুর ফিজিবিলিটি স্টাডির নির্দেশ প্রধানমন্ত্রীর রাজবাড়ী জেলা যুবশক্তির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ৯ দিন পর শিকলবন্দি নিলয়কে উদ্ধার করল র‌্যাব গোয়ালন্দে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন রাজবাড়ীর সন্তান সামিউল ইসলাম রাফির থাইল্যান্ডে স্বর্ণজয়

গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের নিজস্ব এটিএম সেবা চালু

স্টাফ রিপোর্টার / ৩২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, গোয়ালন্দ: রাজবাড়ীর গোয়ালন্দে আইএফআইসি ব্যাংক পিএলসি’র নিজস্ব এটিএম সেবা চালু করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় গোয়ালন্দ শাখা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়।

এটিএম সেবা চালুর ফলে গোয়ালন্দের গ্রাহকরা ব্যাংকিং সময়ের বাইরেও সহজে ও দ্রুত নগদ টাকা উত্তোলনসহ প্রয়োজনীয় এটিএম সুবিধা গ্রহণ করতে পারবেন। এতে স্থানীয় গ্রাহকদের ব্যাংকিং সেবা আরও সহজ ও সময়সাশ্রয়ী হবে বলে সংশ্লিষ্টরা জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের ইভিপি ও হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, হেড অফিসের আবদুল্লাহ আল হাফিজ, ফরিদপুর শাখার ব্যবস্থাপক মো. মাহফুজুল হক, গোয়ালন্দ শাখার ব্যবস্থাপক মো. সোহরাব হোসেন এবং গোয়ালন্দ বাজার কমিটির সভাপতি সিদ্দিকুর রহমানসহ ব্যাংকের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় ব্যবসায়ীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাহকদের আধুনিক ও সহজলভ্য ব্যাংকিং সেবা নিশ্চিত করতে আইএফআইসি ব্যাংক ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। গোয়ালন্দ শাখায় নিজস্ব এটিএম সেবা চালু হওয়ায় স্থানীয় গ্রাহকদের দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণ হলো।

আইএফআইসি ব্যাংক গোয়ালন্দ শাখার ব্যবস্থাপক মো. সোহরাব হোসেন বলেন, নিজস্ব এটিএম সেবা চালুর মাধ্যমে গোয়ালন্দের গ্রাহকদের ব্যাংকিং সুবিধা আরও সহজ ও দ্রুত হবে। ভবিষ্যতেও গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী সেবার মানোন্নয়নে আমরা কাজ করে যাব।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg