শিরোনাম
কালুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা, চালকের মর্মান্তিক মৃত্যু রাজবাড়ীতে ফের সড়ক দুর্ঘটনা, ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গরুর মৃত্যু; আহত চালক-হেলপার রাজবাড়ীর পাংশায় গোল্ডেন লাইন বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত একাধিক রাজবাড়ীতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছায় বরণ কালুখালীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজবাড়ী পুলিশ লাইন্সে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন ‘ডি’ দল গোয়ালন্দে খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত গোয়ালন্দে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোয়ালন্দ উপজেলার নবাগত ইউএনও’র সঙ্গে গোয়ালন্দ প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ইউনুস মোল্লা গ্রেপ্তার

কালুখালীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার / ২২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালী উপজেলায় পৃথক দুটি ঘটনায় এক গৃহবধূ ও এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) উপজেলার বোয়ালিয়া ও রতনদিয়া ইউনিয়নে এ দুটি ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের পান্নু কাজীর স্ত্রী মিম খাতুন (২০) এবং রতনদিয়া ইউনিয়নের রূপসা গ্রামের মো. হানিফের ছেলে রাতুল (১৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে হাতখরচের জন্য স্বামী পান্নু কাজীর কাছে টাকা চান মিম খাতুন। টাকা দিতে না পারাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়। পরে পান্নু কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে তিনি মিম খাতুনকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

অন্যদিকে, একই দিন রতনদিয়া ইউনিয়নের রূপসা গ্রামে কিশোর রাতুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তবে তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কালুখালী থানার পুলিশ জানিয়েছে, পৃথক দুটি ঘটনায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg