শিরোনাম
রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে দুর্ঘটনা, প্রাণ গেল মাদ্রাসাছাত্রের রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার কালুখালীতে কৃষক হত্যা মামলার প্রধান আসামি তুহিন শেখ গ্রেপ্তার পরকীয়ার অভিযোগে ভাঙল ২৪ বছরের সংসার, নিঃসঙ্গ রফিকের দিন কাটে হতাশায় কালুখালীতে ঢাকা শিশু সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, পথশিশুদের মাঝে খাবার বিতরণ গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান গোয়ালন্দে কৃষক-কৃষাণিদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার দৌলতদিয়া পদ্মায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার সড়ক নিরাপত্তায় গোয়ালন্দ মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রাজবাড়ীতে ফের সড়ক দুর্ঘটনা, ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গরুর মৃত্যু; আহত চালক-হেলপার

স্টাফ রিপোর্টার / ৫৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ীর ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চন্দনী চাঁদপুর এলাকায় আবারও সড়ক দুর্ঘটনা ঘটেছে। গরুবোঝাই ট্রাক ও কুষ্টিয়াগামী আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি গরু মারা গেছে। এ ঘটনায় গরুবোঝাই ট্রাকের চালক ও হেলপারসহ কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে চন্দনী চাঁদপুর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গরুবোঝাই একটি ট্রাক আরিচার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়াগামী একটি ট্রাকের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গরুবোঝাই ট্রাকটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনায় গরুবোঝাই ট্রাকে থাকা প্রায় দুই লাখ টাকা মূল্যের একটি গরু মারা যায়। একই সঙ্গে ওই ট্রাকের চালক ও হেলপার আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

অন্যদিকে, দুর্ঘটনার পর কুষ্টিয়াগামী ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

স্থানীয়দের অভিযোগ, ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চন্দনী চাঁদপুর এলাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg