শিরোনাম
গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা কালুখালীতে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের সাইফুল গ্রেপ্তার বালিয়াকান্দিতে মেয়েকে ধর্ষ/ণের দায়ে বাবার যাবজ্জীবন গোয়ালন্দে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোয়ালন্দে ছিনতাইয়ের অভিযোগ, পালানোর সময় মোটরসাইকেল-মোবাইল ফেলে গেলেন অভিযুক্তরা। কালুখালীতে কৃষক হত্যা: দ্রুত আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে সরকারি স্থাপনা আবাসন হিসেবে ব্যবহার, প্রশ্নের মুখে পৌরসভার তিন কর্মকর্তা

রাজবাড়ীর পাংশায় গোল্ডেন লাইন বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত একাধিক

স্টাফ রিপোর্টার / ৭৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ীর পাংশায় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর আনুমানিক ১টার দিকে পাংশা কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়াগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালকসহ বাস ও ট্রাকে থাকা বেশ কয়েকজন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে পাংশা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকচালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে চলে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

দুর্ঘটনার পর ওই সড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত যান সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg