শিরোনাম
পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা কালুখালীতে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের সাইফুল গ্রেপ্তার

রাজবাড়ীর সন্তান সামিউল ইসলাম রাফির থাইল্যান্ডে স্বর্ণজয়

স্টাফ রিপোর্টার / ৭৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ীর সন্তান ও বাংলাদেশের কৃতি সাঁতারু সামিউল ইসলাম রাফি থাইল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন। ইন্টারন্যাশনাল এজ গ্রুপ সাঁতার প্রতিযোগিতায় ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) অনুষ্ঠিত ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে সামিউল ইসলাম রাফি সময় নিয়েছেন ২৪ দশমিক ৩৩ সেকেন্ড। দুর্দান্ত এই টাইমিংয়ে প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক নিশ্চিত করেন বাংলাদেশের এই সাঁতারু।

শুধু ব্যাকস্ট্রোকেই নয়, একই দিনে ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টেও কৃতিত্বের স্বাক্ষর রাখেন সামিউল। ওই ইভেন্টে তিনি তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জপদক জেতেন। ফলে একই দিনে একটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ দুটি আন্তর্জাতিক পদক অর্জন করেছেন তিনি।

সামিউল ইসলাম রাফি দীর্ঘদিন ধরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছেন। প্যারিস অলিম্পিক ২০২৪-এ বাংলাদেশের হয়ে অংশ নেওয়া এই সাঁতারু জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক রেকর্ডের পাশাপাশি থাইল্যান্ড ও মালয়েশিয়ায় আন্তর্জাতিক পদক অর্জনেরও কৃতিত্ব দেখিয়েছেন।

এর আগে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসেও ব্যক্তিগত সেরা টাইমিং করেছিলেন সামিউল। সেখানে ১০০ মিটার ফ্রিস্টাইল ও ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে অংশ নেন তিনি। ৫০ মিটার বাটারফ্লাইয়ে ২৫ দশমিক ২৩ সেকেন্ড সময় নিয়ে ৭০ জন প্রতিযোগীর মধ্যে ৩৬তম স্থান অর্জন করেন।

থাইল্যান্ডে সাম্প্রতিক এই সাফল্য সামিউল ইসলাম রাফির আন্তর্জাতিক ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে। রাজবাড়ীর এই কৃতি সন্তান দেশের সাঁতারকে আন্তর্জাতিক অঙ্গনে আরও এগিয়ে নিতে ভবিষ্যতে বড় ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা করছেন ক্রীড়াপ্রেমীরা।

তার এই অর্জনে রাজবাড়ীসহ পুরো দেশের ক্রীড়াঙ্গনে আনন্দের আবহ তৈরি হয়েছে। আন্তর্জাতিক সাঁতারে বাংলাদেশের পতাকা উঁচুতে তুলে ধরায় সামিউল ইসলাম রাফিকে অভিনন্দন জানিয়েছেন তার শুভাকাঙ্ক্ষী ও ক্রীড়াপ্রেমীরা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg