শিরোনাম
কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি রাজবাড়ী-ফরিদপুর রুটে সাড়ে ৪৩ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক রাজবাড়ী সদর ভেঙে নতুন উপজেলা গঠনের লক্ষ্যে গণশুনানি গোয়ালন্দে ড্রেন-ফুটপাত দখল করে দোকান, সড়কে ঝুঁকি নিয়ে হাঁটছেন পথচারীরা বালিয়াকান্দিতে ড্রাম ট্রাকের ডালায় ধাক্কা লেগে নারীর মৃত্যু পাংশায় চোর অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড রাজবাড়ীতে নৌযান শুমারি নিয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি

স্টাফ রিপোর্টার / ১৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক মো. ইমারত হোসেন মিয়ার বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে রাজবাড়ী জেলা কৃষক দল।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জেলা কৃষক দলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মীরা ইমারত হোসেন মিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে তার বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগকে ষড়যন্ত্রমূলক দাবি করে বিষয়টি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান তারা।

বিক্ষোভ মিছিল শেষে রাজবাড়ী জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল (ভিপি বকুল), সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আহসান হাবিবসহ কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে জেলা প্রশাসকের কাছে এবং পরে পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপারের কাছে পৃথক স্মারকলিপি প্রদান করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, মো. ইমারত হোসেন মিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। তাকে হয়রানি করার উদ্দেশ্যেই মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে তারা দাবি করেন। অবিলম্বে মামলা প্রত্যাহার এবং অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানান তারা।
কর্মসূচিতে রাজবাড়ী জেলা ও সদর উপজেলা কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজবাড়ী জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল (ভিপি বকুল) বলেন, ইমারত হোসেন মিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় দাবি আদায়ে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg