শিরোনাম
রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি রাজবাড়ী-ফরিদপুর রুটে সাড়ে ৪৩ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক রাজবাড়ী সদর ভেঙে নতুন উপজেলা গঠনের লক্ষ্যে গণশুনানি গোয়ালন্দে ড্রেন-ফুটপাত দখল করে দোকান, সড়কে ঝুঁকি নিয়ে হাঁটছেন পথচারীরা বালিয়াকান্দিতে ড্রাম ট্রাকের ডালায় ধাক্কা লেগে নারীর মৃত্যু পাংশায় চোর অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড রাজবাড়ীতে নৌযান শুমারি নিয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান, ওয়ারেন্টভুক্ত ৯ আসামি গ্রেপ্তার

রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি

স্টাফ রিপোর্টার / ২৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপমা রায়কে বদলি করা হয়েছে। তাকে রংপুর বিভাগে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য ন্যস্ত করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা নিরুপমা রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাজবাড়ী সদর, রাজবাড়ীকে রংপুর বিভাগে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের পর নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য Code of Criminal Procedure, 1898-এর ১৪৪ ধারার ক্ষমতা অর্পণ করা হলো।

নিরুপমা রায় ৩৬তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি ২০২৫ সালের ৭ ডিসেম্বর রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এরপর থেকে তিনি সদর উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

তার বদলির পর রাজবাড়ী সদর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কে দায়িত্ব গ্রহণ করবেন, তা পরবর্তী আদেশের মাধ্যমে জানা যাবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg