শিরোনাম
রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি রাজবাড়ী-ফরিদপুর রুটে সাড়ে ৪৩ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক রাজবাড়ী সদর ভেঙে নতুন উপজেলা গঠনের লক্ষ্যে গণশুনানি গোয়ালন্দে ড্রেন-ফুটপাত দখল করে দোকান, সড়কে ঝুঁকি নিয়ে হাঁটছেন পথচারীরা

রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ২৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মামুন আনিচ প্রামাণিক (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী সদর থানাধীন কাঁচরন্দ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মামুন আনিচ প্রামাণিক রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার তেনাপেচা গ্রামের মৃত ইয়ার আলী প্রামাণিকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) রাজবাড়ীর এসআই (নিঃ) আনিচুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কাঁচরন্দ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জনৈক শিবু ডাক্তারের বাঁশবাগানের সামনে পাকা সড়কের ওপর থেকে মামুন আনিচ প্রামাণিককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg