শিরোনাম
রাজবাড়ী সদর ভেঙে নতুন উপজেলা গঠনের লক্ষ্যে গণশুনানি গোয়ালন্দে ড্রেন-ফুটপাত দখল করে দোকান, সড়কে ঝুঁকি নিয়ে হাঁটছেন পথচারীরা বালিয়াকান্দিতে ড্রাম ট্রাকের ডালায় ধাক্কা লেগে নারীর মৃত্যু পাংশায় চোর অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড রাজবাড়ীতে নৌযান শুমারি নিয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান, ওয়ারেন্টভুক্ত ৯ আসামি গ্রেপ্তার গোয়ালন্দে অবৈধভাবে সার বিক্রি, ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা মানিকগঞ্জের হরিরামপুরের ইউএনও হলেন সাথী দাস গোয়ালন্দে নির্ধারিত কর্মঘণ্টায় অফিসে নেই তথ্যসেবা কর্মকর্তা, ফাঁকা কক্ষে চলছিল ফ্যান কালুখালীতে নবাগত ইউএনও এস এম রেজাউল করিমের যোগদান

রাজবাড়ী সদর ভেঙে নতুন উপজেলা গঠনের লক্ষ্যে গণশুনানি

স্টাফ রিপোর্টার / ২১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলা ভেঙে শহীদ ওহাবপুর, খানখানাপুর, বসন্তপুর, মূলঘর ও সুলতানপুর ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) রাজবাড়ীর শহীদ ওহাবপুর ইউনিয়নের নিমতলা এলাকায় রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে নতুন উপজেলা গঠনের বিষয়ে স্থানীয় বাসিন্দাদের মতামত, প্রত্যাশা ও বিভিন্ন পরামর্শ গ্রহণ করা হয়।

গণশুনানিতে সভাপতিত্ব করেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপমা রায়। স্থানীয় বাসিন্দারা নতুন উপজেলা গঠনের পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন। তারা বলেন, নতুন উপজেলা গঠিত হলে প্রশাসনিক সেবা জনগণের আরও কাছাকাছি পৌঁছাবে। পাশাপাশি যোগাযোগব্যবস্থার উন্নয়ন, সরকারি সেবার মান বৃদ্ধি এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হওয়ার সুযোগ সৃষ্টি হবে।

এ সময় স্থানীয়রা প্রশাসনিক সেবার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। নতুন উপজেলা হলে দীর্ঘদিনের বিভিন্ন নাগরিক ভোগান্তি কমবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

গণশুনানিতে আরও উপস্থিত ছিলেন,  রাজবাড়ী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী, খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হারুনুর রশীদ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপমা রায় বলেন, গণশুনানিতে স্থানীয়দের দেওয়া মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। এসব মতামতের ভিত্তিতে নতুন উপজেলা গঠনের বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg