শিরোনাম
রাজবাড়ীতে নাহিদ ইসলাম: বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু স্থানীয় নির্বাচন সম্ভব নয় পাংশায় ইয়াবা সেবনের অভিযোগে ৫ জনের কারাদণ্ড রাজবাড়ীতে অটোরিকশা থেকে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, আহত ১ পাংশায় গ্রামপুলিশ সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন পাংশায় গড়াই নদীর বালু বিক্রির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে পাংশায় পদ্মার নালে ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু গোয়ালন্দে জমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু মাদকের আখড়া হিসেবে পরিচিত দৌলতদিয়ার পোড়াভিটা দখলমুক্ত করতে জমি পরিমাপ শুরু গোয়ালন্দে বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় রাজধানী বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে দুর্ঘটনা, প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৬৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৯ জুন, ২০২১

0Shares

আলামিন হোসেন শাকির
বিশেষ প্রতিনিধি।

রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া ফজলুর রহমান অরফে ফজল (২৮) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

ফজল উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর-ঝিকড়ী (ভাঙনীপাড়া) গ্রামের মৃত রাজাই মন্ডলের ছেলে।

জানা যায়, বুধবার (৯ জুন) সকাল ১১ টার দিকে ১২-১৫ জন মিলে পদ্মা নদীতে মাছ ধরতে যান।

তার সঙ্গে থাকা মোঃ সোহেল রানা বলেন, সাতাড় দিয়ে নদী পার হওয়ার সময় মাঝ নদীতে ডুবে যান ফজলুর রহমান আর খুঁজে পাওয়া যায়নি।

পরে আমরা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেই। তারা এসে ঘটনাস্থল পরিদর্শন করে ডুবোরী দলকে খবর দিয়ে চলে যায়। ডুবোরী দল আসার আগেই আমরা স্থানীয়রা ব্যাড়জাল টেনে ৫ ঘন্টা পর ফজলকে মৃত অবস্থায় উদ্ধার করি।

এবিষয়ে পাংশা মডেল থানার সেকেন্ড অফিসার মোঃ হুমায়ুন রেজা বলেন। লাশটি পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg