শিরোনাম
কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল

নির্মাণের অর্ধযুগ পার হলেও সেতু আছে, সড়ক নেই!

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৯৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৯ মে, ২০২১

0Shares

মোশারফ হোসেন কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রায় ছয় বছর আগে নির্মাণ করা হয়েছে ত্রাণের সেতুটি। তবে দুপাড়ের সংযোগ সড়ক না থাকায় আজও ব্যবহার হয়নি সেতুটি। ফলে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চর সাদিরপুর ইউনিয়নের তিন গ্রামের প্রায় সাত হাজার মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। ৪০ ফুট দৈর্ঘ্যের এ সেতুটি উত্তর সাদিরপুর গ্রামের রহিম সরবদারের বাড়ির নিকট অবস্থিত।

জানা গেছে, ২০১৫ – ১৬ অর্থ বছরের গ্রামীন রাস্তায় ব্রিজ, কালভাট, নির্মান প্রকল্পের আওতায় ত্রাণের সেতুটি নির্মাণ করা হয়। ৪০ ফুট দৈর্ঘ্যের সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৬ লক্ষ টাকা। সেসময় সেতু নির্মান কাজ উদ্বোধন করেন কুষ্টিয়া -০৪ আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। কিন্তু সেতু নির্মাণের ৬ বছর পার হলেও নির্মাণ হয়নি সংযোগ সড়ক। ফলে চরম ভোগান্তিতে পড়েছে সাদিরপুর, উত্তর সাদিরপুর ও ঘোষপাড়া গ্রামের প্রায় সাত হাজার মানুষ।

স্থানীয়রা জানান, ৬ বছর আগেই সেতুটি নির্মাণ হয়েছে। কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতায় আজও সড়ক হয়নি। বাধ্য হয়েই মানুষ সেতুর নিচে দিয়ে চলাচল করে। তবে বর্ষা মৌসুমে সেতুটি কোন কাজেই আসেনা। চলাচল করতে বর্ষায় নৌকা ব্যবহার করতে হয়। কোন বড় গাড়ি চলাচল করতে পারেনা। ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় জনগণের।

ওই এলাকার কলেজ ছাত্র মিজান। সে পাবনা শহীদ বুলবুল কলেজের অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করে। সে জানায়, সংযোগ সড়ক না থাকায় চলাফেরা করতে নানা রকম সমস্যার সম্মুখীন হয়। জনস্বার্থের সেতুটি দীর্ঘদিন জনদুর্ভোগে পরিনিত হয়ে আছে। কর্তৃপক্ষের খোঁজ নেই।

চর সাদিপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আশিক বলেন, ইউনিয়নে একটি মাত্র বিদ্যালয়। এই সেতুর সড়ক দিয়েই চলাচল করি। শুষ্ক মৌসুমে ঠেলে ঠুলে চলাচল করলেও বর্ষায় বাড়ি থাকি। কৃষক রহমত আলী বলেন, ক্ষেতের ফসল গাড়ি ঘোড়ায় নেওয়া যায়না এই সড়কের জন্য। খুব কষ্ট আমাদের। দ্রুত সেতুর সড়ক নির্মাণের দাবি জানায়।

ওই এলাকার পান্নু প্রামাণিক জানান, তিনি একজন ভ্যান চালক। এই রাস্তা দিয়ে অনেক দিন যাবৎ যাতায়াত করি। সেতুর সড়ক না থাকায় আমাদের অনেক কষ্ট হয়। বৃষ্টির সময় ৩ থেকে ৪ কিঃমিঃ পথ বেশি ঘুরে যাতায়াত করতে হয়। রহিম সর্দার বলেন, আমরা কৃষক মানুষ। জমি চাষাবাদ করি। জমির ক্ষেত উঠায়ে নিয়ে আসার জন্য গাড়ি ব্যবহার করি। কিন্তু এই রাস্তা না থাকায় অনেক ঘুরে ফসল নিয়ে আসতে হয়।

নাম প্রকাশে অনুচ্ছুক একাধিক ব্যক্তি জানান, যখন সেতু ছিলনা তখন বাঁশের সাকোঁ বানিয়ে বর্ষার পারাপার হতাম। অনেক ভোগান্তি হত। সেতুতেও ভোগান্তির শেষ নেই। তারা আরো জানান, আগামী বর্ষা আসার আগেই সংযোগ সড়ক নির্মাণ করা হলে এলাকাবাসী উপকৃত হত।

চর সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বলেন, সড়ক না থাকায় জনগণের অনেক ভোগান্তি হচ্ছে। বারবার কর্তৃপক্ষে তাগিদ দিলেও সড়ক নির্মাণ হয়নি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহমুদুল ইসলাম বলেন, আমি যোগদানের পূর্বে ত্রাণের অর্থায়নে সড়ক ছাড়াই সেতুটি নির্মিত। আমি সরেজমিন গিয়েছি, সড়ক নির্মাণের চাহিদা পাঠিয়েছি। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg