আলামিন হোসেন শাকির
পাংশা উপজেলা প্রতিনিধি,
রাজবাড়ীর পাংশায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে সাদিয়া (৭) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ জুন) পাংশা পৌরসভার বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাদিয়া ফরিদপুর জেলা বোয়ালমারী উপজেলার জুগিপাড়া গ্রামের ইমরান শেখের কন্যা।
জানাযায়, নিহত সাদিয়া ২ দিন আগে দাদীর সাথে পাংশা পৌরসভাস্থ্য বিষ্ণুপুর গ্রামে নানাবাড়ি বেড়াতে আসছিল। আজকে বাড়ি ফিরে যাওয়ার জন্য দাদির সাথে (সোনা মস্টারের পুকুরে) গোসল করতে যায়। গোসলের সময় সাদিয়ার পা পিচলে পুকুরে ডুবে যায়। পরে খোঁজাখুঁজি করে মেলে সাদিয়ার মৃতদেহ।