শিরোনাম
গোয়ালন্দে ফারুক হত্যার পরিকল্পনাকারী ছোট ভাই বারেকসহ গ্রেপ্তার ৩ গোয়ালন্দে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেপ্তার গোয়ালন্দে দিন-দুপুরে নৃশংস খুন, ঘরের ভেতর গলা কেটে হত্যা রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা মহাসড়কে চলন্ত হাইচ গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা রোগী-স্বজন রাজবাড়ী যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন, যুব প্রধান হালিম আল রাজি রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি

টিম কুমারখালী কোভিট- ১৯ এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৬২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ আগস্ট, ২০২১

0Shares

মোশারফ হোসেন কুমারখালী

করোনা কালিন সময়ে কুষ্টিয়া জেলা সমিতি ইউ ,এস, এ, ( ইন্ ক) সহযোগিতায় টিম কুমারখালী কোভিট- ১৯ ক্ষতিগ্রস্ত গরিব অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। ১৬ আগষ্ট সোমবার কুমারখালী উপজেলার যদুবয়ারা ইউনিয়নের জয় বাংলা বাজারে সকাল ১০ টার সময় একশত অসচ্ছল পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যদুবয়রা ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল মোমিন ফারাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক নূরুল ইসলাম আসাদ, প্রধান সমন্বয়কারী টিম কুমারখালী কোভিট -১৯।

উপস্থিত ছিলেন আব্দুল মালেক মেম্বার, পারুল মেম্বার, টিম সদস্য শহিদুল পারভেজ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রভাষক আনিসুল রহমান।
এই সময় অধ্যাপক নূরুল ইসলাম আসাদ বলেন, পর্যায় ক্রমে উপজেলা প্রতিটি ওয়ার্ডে আমাদের খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, টিম কুমারখালী কোভিট -১৯ করোনা কালিন সময়ে মানুষের মাঝে ফ্রী অক্সিজেন সরবরাহ, এম্বুলেন্স সার্ভিস, জীবাণুনাশক স্প্রে, হ্যান্ডস্যানিটাইজার,হ্যান্ড গ্লাভস, মাস্ক সহ করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রি বিতরণ করে আসছেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg