শিরোনাম
রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আমির হামজা গ্রেপ্তার বালিয়াকান্দির তালবাড়িয়া বিলে জলাবদ্ধতা, পানির নিচে পেঁয়াজের দানা ও ধান রাজবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান গ্রেপ্তার

চীনা রকেট: পৃথিবীর দিকে ধেয়ে আসা ধ্বংসাবশেষ পড়েছে মালদ্বীপের কাছে ভারত মহাসাগর

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৯৯৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৯ মে, ২০২১

0Shares

লং মার্চ ফাইভবি রকেটটি ২৯শে এপ্রিল চীনের ওয়েনচং থেকে উৎক্ষেপন করা হয়েছিল।

চীনের কর্মকর্তারা বলছেন, তাদের যে মহাকাশ রকেটটি অনিয়ন্ত্রিতভাবে পৃথিবীর দিকে আসছিল, তা খণ্ডবিখণ্ড হয়ে ভারত মহাসাগরে পড়েছে।

লং মার্চ ফাইভবি ইয়ো-২ নামের বিশাল আকৃতির অনিয়ন্ত্রিত ওই রকেটটির পৃথিবীর দিকে আসার বিষয়টি নজরদারিতে রাখছিল যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নের ট্র্যাকিং সাইটগুলো।

গত মাসে এই রকেটটি চীনের নির্মাণাধীন স্থায়ী মহাকাশ স্টেশনের একটি অংশ নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয়েছিল।

বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি জানাচ্ছে, লং মার্চ ফাইভবি ইয়ো-২ নামের এই রকেটটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করেছে বাংলাদেশ সময় সকাল আটটা ২৪ মিনিটের সময়।
সূত্রঃ বিবিসি নিউজ বাংলা

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg