শিরোনাম
রাজবাড়ীতে নাহিদ ইসলাম: বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু স্থানীয় নির্বাচন সম্ভব নয় পাংশায় ইয়াবা সেবনের অভিযোগে ৫ জনের কারাদণ্ড রাজবাড়ীতে অটোরিকশা থেকে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, আহত ১ পাংশায় গ্রামপুলিশ সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন পাংশায় গড়াই নদীর বালু বিক্রির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে পাংশায় পদ্মার নালে ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু গোয়ালন্দে জমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু মাদকের আখড়া হিসেবে পরিচিত দৌলতদিয়ার পোড়াভিটা দখলমুক্ত করতে জমি পরিমাপ শুরু গোয়ালন্দে বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় রাজধানী বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে দুর্ঘটনা, প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

গোয়ালন্দে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৯৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে ৩০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দঘাট থানা পুলিশ।

আটক মাদক ব্যবসায়ী যশোর জেলার কোতয়ালী থানার দেওরা ইউপির গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে সাগর হোসেন (২৫)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোয়ালন্দঘাট থানা পুলিশ বুধবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে উপজেলার দৌলতদিয়ায় বাংলাদেশ হ্যাচারীর সামনে খুলনা টু ঢাকা গামী মহাসড়কের উপর থেকে ৩০ (ত্রিশ) বোতল ফেন্সিডিলসহ সাগর হোসেনকে আটক করা হয়।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg