শিরোনাম
দৌলতদিয়া যৌনপল্লিতে ডিবির অভিযান: ১০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা রাজবাড়ী ও গোয়ালন্দে মাদকবিরোধী অভিযান, গাঁজা-হেরোইনসহ ৫ জন আটক ১ যুগ পর গোয়ালন্দে ফিরছেন সাবেক যুবদল নেতা ফরিদ দেওয়ান, সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনা তুঙ্গে গোয়ালন্দে ৩৯০টি স্বাস্থ্যসম্মত টয়লেট বিতরণে আবেদন আহ্বান, অর্থ লেনদেন থেকে বিরত থাকার আহ্বান

কুমারখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে সমবায় দিবস পালিত

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৫৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৬ নভেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

“বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমবায় দিবস -২০২১ উপলক্ষে সারা দেশের ন্যায় কুষ্টিয়ার কুমারখালীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দদের আয়োজনে শহীদ আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না তাসনীমের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার সাঈদ হাসান।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক এনামুল হক,কম্পিউটার অপারেটর আক্তারুজ্জামান আক্তার, বটো সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক সুবল কুমার পাল সহ উপজেলা বিভিন্ন সমবায় সমিতির পরিচালক,ম্যানেজার, কর্মকর্তা কর্মচারীরা।

আলোচনা শেষে বার্ষিক অডিটের ভিত্তিতে সেরা সমবায় সমিতির মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে সন্মাননা ক্রেস্ট পুরস্কার হিসেবে প্রদান করা হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg