শিরোনাম
গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা রাজবাড়ী ও গোয়ালন্দে মাদকবিরোধী অভিযান, গাঁজা-হেরোইনসহ ৫ জন আটক ১ যুগ পর গোয়ালন্দে ফিরছেন সাবেক যুবদল নেতা ফরিদ দেওয়ান, সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনা তুঙ্গে গোয়ালন্দে ৩৯০টি স্বাস্থ্যসম্মত টয়লেট বিতরণে আবেদন আহ্বান, অর্থ লেনদেন থেকে বিরত থাকার আহ্বান রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন মেয়াদের সাজা

করোনা তথ্যের ভুল প্রচার রুখবে ফেসবুক

স্টাফ রিপোর্টার / ৫৪১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

0Shares

করোনাভাইরাস বিষয়ে ভুল ধারণাগুলো সরাতে বুধবার নতুন একটি বিভাগ খোলার ঘোষণা দিয়েছে ফেইসবুক। করোনাভাইরাস নিয়ে ভুয়া তথ্য ছড়ানো বন্ধ করতে সামাজিক মাধ্যমটির এটি আরেক প্রচেষ্টা।

এর আগে গ্রাহককে মাস্ক পরতে উৎসাহিত করতে নোটিফিকেশন দেওয়া এবং বিভ্রান্তিকর পোস্টগুলোকে অসত্য বলে চিহ্নিত করার মতো পদক্ষেপ নিয়েছে ফেইসবুক।

শীঘ্রই অ্যাপ এবং ওয়েবসাইটে ‘ফ্যাক্টস অ্যাবাউট কোভিড-১৯’ নামে নতুন এই বিভাগ দেখতে পাবেন গ্রাহক– খবর সিএনবিসি’র।

টুইট পোস্টে ফেইসবুক বলছে, “মহামারী বিষয়ে সাধারণ ভুল ধারণাগুলো ভাঙবে” এই বিভাগটি।

টুইটের সঙ্গে দেওয়া একটি নমুনা ছবিতে দেখা গেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বিশ্বাসযোগ্য সূত্র হিসেবে ব্যবহার করবে ফেইসবুক। “হাইড্রোক্সিক্লোরোকুইন রোগ নিরাময়, চিকিৎসা বা প্রতিরোধ করবে এমন কোনো প্রমাণ মেলেনি।”– এমন সাধারণ বিবৃতির মাধ্যমে ভুল ধারণা ভাঙ্গবে এই বিভাগ।

এর আগে ফেইসবুক দাবি করেছিলো, সামাজিক মাধ্যমের উচিত নয় সত্যমিথ্যার বিচার করতে বসা। পাশাপাশি বিভ্রান্তিকর রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ করতেও অস্বীকৃতি জানিয়েছিল প্রতিষ্ঠানটি।

টুইট বার্তায় ফেইসবুক আরও জানিয়েছে, বৃহস্পতিবার মহামারী এবং সরকারের পদক্ষেপ বিষয়ে ড. অ্যান্থনি ফাউচির সঙ্গে সাক্ষাৎকার গ্রহন করবেন প্রতিষ্ঠান প্রধান মার্ক জাকারবার্গ।

মার্কিন ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস পরিচালক ফাউচি মহামারী নিয়ে কথা বলা সরকারি কর্মকর্তাদের মধ্যে মুখ্য ব্যক্তি। সম্প্রতি ট্রাম্প প্রশাসনের কিছু ব্যক্তির কাছ থেকে সমালোচনার মুখেও পড়েছেন ফাউচি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg