শিরোনাম
গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

অতি বৃষ্টিতে দক্ষিণ কোরিয়ায় নিহত ১২ , নিখোঁজ ১৪

স্টাফ রিপোর্টার / ৫৩৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

0Shares

প্রবল বৃষ্টিপাতে গত ৩ দিন ধরে কোরিয়ার রাজধানী ও মধ্য অঞ্চলগুলোতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটেছে ।

দূর্যোগ সুরক্ষা ও ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সোমবার মারা গেছে ৬ জন এবং আজ মঙ্গলবার মারা গেছে ৬ জন (মোট ১২ জন) এবং নিখোঁজ হয়েছেন ১৪ জন। অতি বৃষ্টি ও ভূমিধসের কারণেই এমন ঘটনা ঘটেছে ।

খিংগি প্রদেশের পিংয়টেকে একটি উৎপাদন কারখানায় ভূমিধসে মারা গেছ ৩ জন এবং একটি পর্যটন বাসস্থানে ভূমিধসে মারা গেছে আরও ৩ জন।

ছুংছংবোক প্রদেশের আসান শহরে ৫০ বছর বয়সী ১ জন নিখোঁজ হয়েছে এবং ছুংছংনাম প্রদেশের জিনজিয়নে ৫০ বছরের আরও ১ জন নিখোঁজ হয়েছে।

প্রায় ২২০০ মানুষকে সাময়িকভাবে বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে; যদিও এরমধ্যে কিছু মানুষ পুনরায় বাড়ি ফিরে গেছেন । ২২০০ জনের মধ্যে ১৪০০ জনই গিয়ংগিদো প্রদেশের এবং বাকি সবাই ছুংছংবোক প্রদেশের । গত ৩ দিনের বৃষ্টিতে ২৯০০ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্থ হয়েছে এবং ৫৭০০ হেক্টর কৃষি জমিও প্লাবিত হয়েছে ।

কোরিয়া বন বিভাগ; সিউল, খিয়ংগি-দো, খাংওউন-দো, ছুংছংবোক-দো প্রদেশে সর্তকতা জারি করেছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের অভিযান চলছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg