শিরোনাম
দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক।

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ১১৬০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৯ আগস্ট, ২০২১

0Shares

গতকাল ৮ আগস্ট কাতারের রাজধানী দোহায় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সোলতান বিন সাদ আল মুরাইখি এর সাথে কাতার বাংলাদেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগসহ দ্বি-পাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব মো: শাহরিয়ার আলম, এম.পি এর এক বৈঠক অনুষ্ঠিত হয়।

​বৈঠকের শুরুতে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কাতারের উন্নয়নে বাংলাদেশী কর্মীদের ভূঁয়সী প্রশংসা করেন এবং কাতার হতে এল.এন.জি আমদানির জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জবাবে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী 4 লক্ষ বাংলাদেশীর কাতারে অভিবাসনের কথা উল্লেখ করেন। তিনি করোনা মোকাবেলায় কাতার সরকারের সফলতাসহ সাম্প্রতিক সময়ে শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও অধিকারের সুরক্ষায় কাতার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপেরও প্রশংসা করেন। বাংলাদেশ থেকে দক্ষ কর্মীসহ নানা পর্যায়ের কর্মী নিয়োগের বিষয়েও আলোচনা হয়।

​বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনাকালীন সময়েও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং জিডিপির প্রবৃদ্ধির উপর আলোকপাত পূর্বক বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে প্রদত্ত সুবিধাদির কথা উল্লেখ করে দু,দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করেন। এই প্রসংগে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু,দেশের চ্যাম্বার্স অব কমার্স এবং অন্যান্য পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির উপর জোর দেন। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ বিষয়ে ওয়েবিনার আয়োজনের প্রস্তাব করলে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইতিবাচক সাড়া দেন।

​বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে কাতারের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ ও কাতারের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আগামী সেপ্টেম্বরে দোহায় দু,দেশের মধ্যে ফরেন অফিস কন্সালটেশনে দ্বি-পাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনার আশাবাদ ব্যক্ত করেন এবং দু,দেশেরে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন। কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীও সেপ্টেম্বর, 2021 এ ফরেন অফিস কন্সালটেশন অনুষ্ঠিত হওয়ার কথা বলেন এবং দু,দেশের জন্য সুবিধাজনক সময়ে উচ্চ পর্যায়ে সফর বিনিময়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg