শিরোনাম
রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা

করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ কোটি ছাড়াল

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৬২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২ মে, ২০২১

0Shares

সারাবিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫ কোটি ছাড়িয়েছে৷ তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিল৷

২০১৯ সালের ডিসেম্বের চীনের উহানে প্রথম ধরা পড়ে করোনা ভাইরাস৷ বিজ্ঞানীরা মরনঘাতী এ ভাইরাসের নাম দেয় কোভিড-১৯৷ কয়েক মাসের মধ্যেই ইউরোপ-অ্যামেরিকাসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এ ভাইরাস৷ দ্রুত সংক্রমণ ঘটাতে সক্ষম এ ভাইরাস এখন পর্যন্ত সারাবিশ্বে প্রায় ৩২ লাখ মানুষ প্রাণ কেড়ে নেয়৷

করোনায় আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ শুক্রবার পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ২২ লাখ ৮৮ হাজার ছয়শ’৮৯ জন৷ দেশটিতে অন্তত পাঁচ লাখ ৭৫ হাজার মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে৷

দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত৷ প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা এক কোটি ৮৩ লাখ ৭৬ হাজার পাঁচশ’ ২৪ জন৷ আর নিহত হয়েছেন দুই লাখেরও বেশি মানুষ৷

দক্ষিণ অ্যামেরিকার দেশ ব্রাজিলে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৪৫ লাখ ৯০ হাজার ছয়শ’ ৭৮ জন৷ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে শুক্রবার পর্যন্ত চার লাখেরও বেশি মানুষ মারা গেছে৷

এদিকে ইউরোপের দেশ জার্মানিতে করোনা ভাইরাসের মোট আক্রান্ত হয়েছে ৩৩ লাখ ৮১ হাজার পাঁচশ’ ৯৭ জন৷ রবার্ট কখ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী দেশটেতি এখন পর্যন্ত মোট ৮২ হাজার আটশ’ ৫০ জন মারা গেছে৷
সূত্রঃ লাইভ টিভি

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg