শিরোনাম
গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

রাজবাড়ী টেলিগ্রাফ’-সহ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দৌলতদিয়ার সেই ঈশিতা পেল কৃত্রিম পা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৩৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১২ এপ্রিল, ২০২১

0Shares

জহুরুল ইসলাম হালিমঃ
“স্টিলের হাতলে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাটছে ছোট্ট ঈশিতা” শিরোনামে গত ৮ মার্চ রাজবাড়ী টেলিগ্রাফে একটি সংবাদ প্রকাশ হয়।

সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারের পর সর্বত্র ব্যাপক সারা পরে। তার সাহায্যে এগিয়ে আসে ব্র্যাকের ব্র্যাক লিম্ব এবং ব্রেস সেন্টার নামের একটি কৃত্রিম পা সংযোজন প্রতিষ্ঠান। তারা ঈশিতাকে ঢাকায় নিয়ে গত ৫ এপ্রিল সম্পূর্ণ বিনামূল্যে ঈশিতাকে একটি কৃত্রিম পা লাগিয়ে দেয়। বর্তমানে তাকে কৃত্রিম পায়ে হাঁটতে অভ্যাস করার জন্য ১০ দিনের ট্রেনিং দেওয়া হচ্ছে।
ঈশিতার পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করে।

এদিকে নতুন পায়ে ভর দিয়ে ঈশিতা এখন জীবনকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখছে, আবারো সে স্কুলে যাবে। লেখাপড়া করে জীবনে প্রতিষ্ঠিত হবে। পরিবারের বোঝা হয়ে থাকার যে দুঃচিন্তা তাকে গ্রাস করেছিল এখন তা সে মাথা থেকে ঝেড়ে ফেলেছে।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নুরু মণ্ডল পাড়ার রিকশাচালক মো. ঈমান শেখের মেয়ে ঈশিতা। দুই বছর আগে তার পায়ে একটি টিউমার ধরা পড়ে। কিন্তু আর্থিক টানাপোড়নে চিকিৎসা করাতে দেরি হওয়ায় একপর্যায়ে তার পা কেটে ফেলতে হয়। সেখান থেকেই তার দুর্বিষহ জীবনের শুরু। বন্ধ হয়ে যায় পড়ালেখা। সে স্থানীয় বড় সিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ালেখা করতো।

এ প্রসঙ্গে ঈশিতার বাবা মো. ঈমান শেখ বলেন, আমার মেয়ে এক দুর্বিষহ জীবন থেকে মুক্তি পেয়েছে। আমার মেয়ে ও আমরা আজ অনেক খুশি। আমার মেয়েকে যারা কৃত্রিম পা লাগিয়ে দিলেন তাদের প্রতি এবং সাংবাদিকদের প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ। আমরা অতগুলো টাকা খরচ করে কখনোই এই কৃত্রিম পা লাগাতে পারতাম না।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg