সুজন বিষ্ণু : রাজবাড়ীতে দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। নতুন করে ৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৫৮৬ জন।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন।
২৭/০৩/২০২১ ও ২৮/০৩/২০২১ তারিখের ১০০ ব্যক্তির নমুনা প্রেরণ করা হয়েছিল। সদর উপজেলার ৬২ টি নমুনাতে ২১ জন পজিটিভ, পাংশা উপজেলার ২৮ টি নমুনাতে ৯ জন পজিটিভ, গোয়ালন্দ উপজেলার ১০ টি নমুনাতে ২ জন পজিটিভ।
রাজবাড়ীতে করোনায় আক্রান্তদের মধ্যে ৩ হাজার ৪৫৩ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন এবং মোট ৩১ জন মারা গেছেন। করোনায় আক্রান্ত হয়ে রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটে ৯ জন ভর্তি আছেন এবং হোম আইসোলেশনে চিকিৎসারত আছেন ৯৩ জন