শিরোনাম
রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পাংশায় ৭দিন ব্যাপী পোশাক তৈরি প্রশিক্ষণের উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫২৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

0Shares

আলামিন হোসেন (পাংশা)

রাজবাড়ীর পাংশা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ৭ দিন ব্যাপী পোশাক তৈরির প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাসের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলীর সভাপতিত্বে এ পোশাক তৈরি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান অদুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, সহকারি যুব উন্নয়ন মোঃ দেলোয়ার হোসেন।
দুই জন প্রশিক্ষক তারিনা পারভিন ও মুর্শিদা খাতুন এর মাধ্যমে ২৫ প্রশিক্ষণার্থীদের মধ্যে ৭ দিন ব্যাপী প্রশিক্ষণ দেয়া হবে।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান বলেন, এই প্রশিক্ষণ গ্রহণ করে বেকারত্ব দূর করা সম্ভব।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg