শিরোনাম
রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হাবাসপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা আবু

স্টাফ রিপোর্টার / ১১২০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

0Shares

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন হাবাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডঃ আব্দুর রাজ্জাকের পুত্র ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মোঃ গোলাম মোস্তফা আবু।

চেয়ারম্যান পদ-প্রার্থী গোলাম মোস্তফা আবু প্রতিনিয়ত হাবাসপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে গণসংযোগ ও স্থানীয় নেতা কর্মীদের সাথে মত বিনিময় করে চলছেন।

হাবাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মোঃ গোলাম মোস্তফা আবু পারিবারিক ভাবেই বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। তিনি বাংলাদেশ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। ইউনিয়ন আওয়ামীলীগের রাজনৈতিতে রয়েছে ব্যাপক গ্রহণ যোগ্যতা।

হাবাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মোঃ গোলাম মোস্তফা আবু বলেন, বর্তমান সরকারের আমলে আমাদের এলাকার মানুষ ভাল আছে, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন গ্রাম পর্যায়ে পৌছে গিয়েছে, উন্নয়নের জন্য জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি দলের নিকট মনোনয়ন প্রত্যাশী দল আমাকে মনোনয়ন (নৌকা) প্রতিক দিলে হাবাসপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীদের সাথে নিয়ে কাজ করে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন সাধারণ মানুষের ঘরে ঘরে পৌছে দেওয়ার চেষ্ঠা করব।

হাবাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মোঃ গোলাম মোস্তফা আবু হাবাসপুর ইউনিয়ন বাসির নিকট দোয়া ও সমর্থন কামনা করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg