শিরোনাম
রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলামের রাজবাড়ীতে নানা আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে পৌরসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৫৩৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী :
আসন্ন ১৪ ফেব্রয়ারি রাজবাড়ী সদরে পৌর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন সারোয়ার আহমেদ সালেহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার রাজবাড়ী কর্তৃক অফিসার্স ক্লাব মিলনায়তন, রাজবাড়ীতে পৌরসভা নির্বাচন ২০২১ উপলক্ষে মেয়র, সাধারন কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থীদের সাথে আচরণ বিধিমালা অবহিত করণ মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন এম এম শাকিলুজ্জামান, পুলিশ সুপার, রাজবাড়ী, দিলসাদ বেগম, জেলা প্রশাসক, রাজবাড়ী, মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জেলা নির্বাচন অফিসার, রাজবাড়ী এবং মেয়র ও কাউন্সিলর প্রার্থীগণ। এ সময় পুলিশ সুপার, রাজবাড়ী মহোদয় পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন এবং মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচন আচরণ বিধিমালা মেনে চলার জন্য নির্দেশ প্রদান করেন। এছাড়াও পুলিশ সুপার মহোদয় বলেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসব মুখর পরিবেশে ভোটারগণ যেন ভোট কেন্দ্রে ভোট দিতে পারেন, সেজন্য সরকারের সব সংস্থার সমন্বয়ে টিম ওয়ার্ক হিসাবে কাজ করবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg