শিরোনাম
রাজবাড়ীর সন্তান সামিউল ইসলাম রাফির থাইল্যান্ডে স্বর্ণজয় রাজবাড়ীতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রাজবাড়ীতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান পাংশায় মায়ের মৃত্যুর ঘটনায় মাদকাসক্ত ছেলেকে আটক, হত্যার অভিযোগ রাজবাড়ীর মাটিপাড়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গোয়ালন্দে ময়লা ব্যবস্থাপনায় বেহাল দশা, ডাম্পিং পয়েন্ট থাকলেও মিলছে না সমাধান রাজবাড়ীতে জাতীয় গ্রীন মিশনের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি গোয়ালন্দে সার্বিক ফলাফলের হতাশার মাঝে ৫ শিক্ষার্থীর গোল্ডেন জিপিএ-৫ গোয়ালন্দে যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বালিয়াকান্দিতে টেবিল ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

পাংশা পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ওয়াজেদ আলী মাস্টারের মনোনয়ন পত্র বাতিল

স্টাফ রিপোর্টার / ৮১৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টার ( পাংশা)

রাজবাড়ীর পাংশা পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র ৩ জানুয়ারি রবিবার দুপুর ১২ টায় পাংশা উপজেলা পরিষদ হলরুমে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাইয়ে ঋণ খেলাপীর দায়ে আওয়ামীলীগের দলীয় প্রার্থী ওয়াজেদ আলী মাস্টারের মনোনয়ন পত্র বাতিল করেছে রাজবাড়ী জেলা রিটার্নিং অফিসার মাসুদুর রহমান। তবে প্রার্থীতা বাতিলের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে।

আগামী ৩০শে জানুয়ারি পাংশা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থী হিসেবে চারজন মনোনয়ন ফরম দাখিল করেছিলেন, এদের মধ্যে রয়েছেন বি এন পির প্রার্থী রইস উদ্দিন খান, স্বতন্ত্র প্রার্থী যুবলীগের উপজেলা আহবায়ক ফজলুল হক ফরহাদ, সাবেক ছাত্রলীগের উপজেলা আহবায়ক ইদ্রিস আলী মন্ডল ঘোষণাকে মনোনয়নপত্র বৈধ ঘোষণা জেলা রিটার্নিং কর্মকর্তা।

অপরজন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ওয়াজেদ আলী মাস্টার পার্থ জুটমিলের নামে ব্যাংকের ঋণ খেলাপীর দায়ে মনোনয়নপত্রটি প্রাথমিকভাবে বাতিল ঘোষণা করা হয়েছে।

এছাড়াও আরো দুইজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে ২নং ওয়ার্ডের প্রার্থী মোঃ আব্দুল মোতালেব ঋণ খেলাপীর দায়ে তার মনোনয়ন বাতিল করা হয়েছে অপরজন ৭নং ওয়ার্ডের প্রার্থী খন্দকার ফরিদ হোসেনের তথ্য অসম্পূর্ণ থাকায় তাহার মনোনয়ন বাতিল করা হয়েছে।

পাংশা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন, কাউন্সিলর ৪৪ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg