শিরোনাম
গোয়ালন্দে বিএনপি নেতার ভাঙারির দোকানে মিলল সরকারি চোরাই মালামাল, আটক ১ গোয়ালন্দে চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ। দৌলতদিয়া টার্মিনালে নানা খাতে অর্থ আদায়, প্রশ্নের মুখে পরিবহন ব্যবস্থাপনা গোয়ালন্দে স্কুলের গাছ বিক্রিকে কেন্দ্র করে তোলপাড়, অভিযোগ ক্লাব সভাপতি ও বিএনপি নেতার বিরুদ্ধে ঈদ উপলক্ষে রাজবাড়ীতে ওয়ান নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত রাজবাড়ীতে মাদক নির্মূলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী খৈয়ম গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি

অসহায় নারী ও শিশুর ভাগ্য পরিবর্তনের জন্য ডিআইজি হাবিবুর রহমানের উদ্যোগে নির্মিত হচ্ছে সেফ হোম

স্টাফ রিপোর্টার / ৫৫৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

0Shares

জহুরুল ইসলাম হালিম// রাজবাড়ীর গোয়ালন্দে ডিআইজি হাবিবুর রহমানের উদ্যোগে অসহায় নারী ও শিশুর জন্য নির্মিত হতে যাচ্ছে একটি আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন র্সেফ হোম। শনিবার সকালে সেফ হোমের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করেন।

এসময় তিনি বলেন, সমাজের অসহায় নারী ( বয়স্কযৌনকর্মী) ও শিশু, এ ধরণের শ্রেণি পেশার মানুষ খুবই মানবেতর জীবন যাপন করেন। রাষ্ট্র তাদের জন্য বিভিন্ন সামাজিক সেবামূলক কাজ করছে। পাশাপাশি আমি আমার নিজস্ব সংগঠন উত্তরন ফাউন্ডেশন এর পক্ষ থেকে এ সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে থাকি। এরই অংশ হিসাবে গোয়ালন্দের দেবগ্রাম ইউনিয়নে এই সেফ হোমটি নির্মাণের উদ্যোগ নিয়েছি।
এখানে সম্পূর্ণ বিনামূল্যে অসহায় নারী, শিশুরা থাকা খাওয়ার সুযোগ পাবে এবং শিশুরা তাদের মেধা বিকাশ সহ অন্যন্যা সুযোগ সুবিধা ভোগ করবে।

জানা গেছে, দেবগ্রামের উত্তর চর পাঁচুরিয়া ৩৮.৫৯ শতাংশ জায়গার ওপর এই ফাউন্ডেশটির নির্মাণ কাজ করা হবে। উত্তরণ ফাউন্ডেশনের কর্মকর্তাদের পাশাপাশি জনপ্রতিনিধি, এলাকাবাসী সেফ হোমটির নির্মাণকাজে সার্বিক ভাবে সহযোগীতা করবে।
শনিবার তিনি সরকারি কাজের পাশাপাশি এই নির্মাণাধীন সেফ হোমটির কাজ পরিদর্শন করেন।

এসময় রাজবাড়ী জেলা পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম, সহকারী পুলিশ সুপার শেখ শরিফুজ্জামান, গোয়ালন্দ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ্ আল তায়াবীর, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. রহমান মন্ডল, মোস্তফা মেটাল ইন্ডাঃ লিঃ এর ব্যাবস্থাপনা পরিচালক সেলিম মুন্সি,দৌলতদিয়া যৌনপল্লীর অসহায় নারী ও শিশু ঐক্য সংগঠনের সভাপতি ঝুমুর বেগম প্রমূখ।

এ প্রসঙ্গে অসহায় নারী ও শিশু ঐক্য সংগঠনের সভাপতি ঝুমুর বেগম বলেন, দেশের সর্ববৃহৎ যৌনপল্লীর শত শত শিশু অসহায় পরিবেশে বেড়ে উঠছে। বয়ষ্ক অনেক নারী চরম মানবেতর জীবন যাপন করছেন। এদের জন্য সরকারি ভাবে নেই কোন উদ্যোগ সুযোগ সুবিধা। ডিআইজি স্যার এ সমস্ত অসহায়দের জন্য মহতী উদ্যোগ গ্রহন করেছেন আমি তার জন্য সব সময় দোয়া করি। এবং শিশুরা নতুন ভাবে বেচে থাকার স্বপ্ন দেখাবে।

দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম বলেন, ডিআইজি হাবিবুর রহমানের মত একজন মানুষ প্রত্যন্ত এলাকায় আমাদের এই দেবগ্রামে যে কল্যানমূলক উদ্যোগ গ্রহন করেছেন আমারা তার জন্য সাধুবাদ জানাই। এবং এই সেফ হোমটির মাধ্যমে অসহায় নারী ও শিশুদের সেবা পাবে এবং দেবগ্রামকে কেন্দ্র করে একটি আলোর পথ দেখবে। এসময় তিনি আরো দেবগ্রামের দূর্গম এলাকার জন্য একটি পুলিশ ফাঁড়ির দাবী জানান। তখন সে দেবগ্রাম ইউনিয়ন বাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg