শিরোনাম
রাজবাড়ীতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান পাংশায় মায়ের মৃত্যুর ঘটনায় মাদকাসক্ত ছেলেকে আটক, হত্যার অভিযোগ রাজবাড়ীর মাটিপাড়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গোয়ালন্দে ময়লা ব্যবস্থাপনায় বেহাল দশা, ডাম্পিং পয়েন্ট থাকলেও মিলছে না সমাধান রাজবাড়ীতে জাতীয় গ্রীন মিশনের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি গোয়ালন্দে সার্বিক ফলাফলের হতাশার মাঝে ৫ শিক্ষার্থীর গোল্ডেন জিপিএ-৫ গোয়ালন্দে যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বালিয়াকান্দিতে টেবিল ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু রাত ৮টার মধ্যে শপিং মল-মার্কেট ও দোকান বন্ধের নির্দেশ পাংশা মডেল থানা বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ

ঈদ উপলক্ষে রাজবাড়ীতে ওয়ান নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১২৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৩০ মে, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে কে.কে.পি অল স্পোর্টসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ওয়ান নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬।

শুক্রবার (২৯ মে) রাতে খানখানাপুরের সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে ছিল আনন্দঘন পরিবেশ।

টুর্নামেন্টে স্থানীয় চারটি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো কে.কে.পি অল স্পোর্টস খানখানাপুর, ফ্রেন্ডস ক্লাব খানখানাপুর, আল সুমন ক্লাব খানখানাপুর এবং সেভেন স্টার ক্লাব খানখানাপুর।

রোমাঞ্চকর প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় সেভেন স্টার ক্লাব খানখানাপুর ও কে.কে.পি অল স্পোর্টস খানখানাপুর। নির্ধারিত সময়ে উভয় দল সমানতালে লড়াই করায় ম্যাচের ফল নির্ধারণ হয় টাইব্রেকারে। টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে কে.কে.পি অল স্পোর্টসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সেভেন স্টার ক্লাব খানখানাপুর। রানার্সআপ হয় কে.কে.পি অল স্পোর্টস খানখানাপুর।

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাহ্হার সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পাংশা শাখার অপারেশন ম্যানেজার সৌকত জাহান তাজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কে.কে.পি অল স্পোর্টসের সভাপতি জনি সরদার। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মির্জা তারেক, সাংগঠনিক সম্পাদক মাহিন খান এবং প্রজাপতি মডেল কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক নুরুজ্জামান সোহান।

প্রধান অতিথির বক্তব্যে কাহ্হার সুমন বলেন, ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলা এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
তিনি ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক ধারায় এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সামাজিক সম্প্রীতি ও ক্রীড়া সংস্কৃতি বিকাশে এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg