শিরোনাম
রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল শেখ র‌্যাবের হাতে গ্রেপ্তার রাজবাড়ীতে পুলিশ সদস্যকে মারধরের মামলার অন্যতম প্রধান আসামি রাজধানী থেকে গ্রেপ্তার গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের

গোয়ালন্দে মুরগির খামারে কাঁটা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার / ৫৭৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২০

0Shares

জহুরুল ইসলাম হালিম// রাজবাড়ীর গোয়ালন্দে ছোটভাকলা ইউনিয়নে নলডুবি অম্বরপুর গ্রামে মোঃ জসিম সরদারের মুরগীর খামারে কাঁটা তারে দেওয়া বিদ্যুতে সন্ধ্যা রাত্রি ৬ টার সময় বাচ্চাদের সাথে খেলা করার সময় দৌড়াইয়া ওই মুরগির খামারে বিদ্যুৎ সংযোগ দেওয়া জিআই তারের সাথে আটকে জিআই তারের উপর পরে যায় ৮ বছরের শিশু খাদিজা, তখন খাদিজার চিৎকারে এলাকার লোকজন এসে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক খাদজাকে মৃত্যু ঘোষণা করেন।

এব্যপারে গোয়ালন্দ ঘাট থানায় গতকাল রাতেই ৪জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন মৃত খাদিজার পিতা মোঃ মুন্জু ফকির। আসামীরা হলো ১) মোঃ জসিম সরদার, পিতা মোঃ ইউছুফ সরদার ২) মুন্নি বেগম, স্বামী মোঃ জসিম সরদার ৩) মোঃ ইউছুপ সরদার, পিতা মৃত গোরাই সরদার ৪) জহুরা বেগম, স্বামী মোঃ ইউছুফ সরদার।
মৃত খাদিজার পিতার দাবি গত ৩ মাস আগেও এই খামারের কাঁটা তারের বেঁরায় দেওয়া বিদ্যুৎ এ একটি কুকুর স্পৃষ্ট হয়ে মারা যায়। তখন আমি সহ এলাকার অনেকেই প্রতিবাদ করলে আমাদের উপর আসামীদয় ক্ষিপ্ত হয়ে বলে আমারা আমাদের জায়গায় বিদ্যুৎ দিয়েছি তাতে কারো সমস্যা আছে? এটা করেছি এবং করবো, এটা বন্ধ করা যাবেনা।

এবিষয়ে জানতে চাইলে গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লা আল তায়াবীর জানান দ্রুত সঠিক তদন্তের মাধ্যমে প্রয়োযোনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg