শিরোনাম
খানখানাপুর মিনি স্টেডিয়াম সংস্কারে উদ্যোগ, মাঠ পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক গোয়ালন্দের দুর্গম চরাঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ গোয়ালন্দে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া রাজবাড়ীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৫ আসামি গ্রেপ্তার গোয়ালন্দে জাটকাসহ আটক ২, প্রত্যেকের ২০ দিনের কারাদণ্ড গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ হাজার মিটার জাল জব্দ, আটক ৭ জেলে গোয়ালন্দে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত দৌলতদিয়া যৌনপল্লিতে পুলিশের অভিযান, ৬০ বোতল মদসহ নারী আটক রাজবাড়ীতে ৯০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ গোয়ালন্দে জাতীয় ও আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন

রাজবাড়ী – ভাঙ্গা রুটে মধুমতি এক্সপ্রেস আজ থেকে চলাচল শুরু

স্টাফ রিপোর্টার / ৯২৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

0Shares

আজ শুক্রবার (৩০ অক্টোবর) থেকে আন্তঃনগর (মধুমতি) এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী- রাজবাড়ী-ভাঙ্গা রুটে চলাচল শুরু করেছে। রাজবাড়ী থেকে ভাঙ্গা দূরত্ব ৬৪ কিলোমিটার। ভাঙ্গা যেতে ট্রেনটির সময় লাগবে ১ ঘণ্টা ২০ মিনিট।

আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস টেনটি চালুর শুরু থেকে রাজশাহী- রাজবাড়ী-গোয়ালন্দ ঘাট পর্যন্ত চলাচল করে। সাম্প্রতিক সময়ে ফরিদপুর জেলার ভাঙ্গা রুটের গুরুত্ব বিবেচনা করে রুট পরিবর্তন করে রাজবাড়ী-ভাঙ্গা পর্যন্ত চলাচলের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

সময়সূচী


সময়সূচীতে ট্রেনটি সকাল ৮টায় রাজশাহী থেকে ছেড়ে রাজবাড়ী পৌছাবে ১২টা ৩০ মিনিটে। ১২টা ৩৫ মিনিটে রাজবাড়ী থেকে ছেড়ে ভাঙ্গা পৌছাবে দুপুর ২টায়। ভাঙ্গা থেকে দুপুর ২টা ২৫ মিনিটে ছেড়ে রাজবাড়ী পৌছাবে ৩ টা ৩০ মিনিটে। রাজবাড়ী থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে ৩টা ৪০ মিনিটে। ট্রেনটি প্রতি বৃহস্পতিবার চলাচল বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের (পশ্চিম) কার্যালয়, বাংলাদেশ রেলওয়ে রাজশাহী থেকে বিষয়টি জানা যায়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg