শিরোনাম
গোয়ালন্দে বিএনপি নেতার ভাঙারির দোকানে মিলল সরকারি চোরাই মালামাল, আটক ১ গোয়ালন্দে চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ। দৌলতদিয়া টার্মিনালে নানা খাতে অর্থ আদায়, প্রশ্নের মুখে পরিবহন ব্যবস্থাপনা গোয়ালন্দে স্কুলের গাছ বিক্রিকে কেন্দ্র করে তোলপাড়, অভিযোগ ক্লাব সভাপতি ও বিএনপি নেতার বিরুদ্ধে ঈদ উপলক্ষে রাজবাড়ীতে ওয়ান নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত রাজবাড়ীতে মাদক নির্মূলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী খৈয়ম গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি

নির্বাচিত হতে পারলে ৭ নং ওয়ার্ডকে “মডেল ওয়ার্ড” হিসাবে গড়ে তুলবো: সুজন

স্টাফ রিপোর্টার / ১০০৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০

0Shares

আসন্ন রাজবাড়ী পৌর নির্বাচনে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হতে যাচ্ছেন বিশিষ্ট তরুণ সমাজসেবক ও ক্রীড়ামোদী মোঃ মাকসুদুর রহমান সুজন।

পেশায় ব্যবসায়ী মোঃ সুজন রাজবাড়ী শহরের ৭নং ওয়ার্ডের দক্ষিন ভবানীনুর মরহুম মাওলানা মোঃমিজানুর রহমান এর ছেলে । সুজন জেলা ক্রিকেট টিমের অন্যতম একজন খেলোয়াড়। তিনি ঢাকা সহ বিভিন্য ক্রিকেট লীগেও খেলেছেন। বর্তমানে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত।

পৌরনির্বাচনকে সামনে রেখে তিনি তার নির্বাচনি কার্যক্রমের প্রস্তুতি হিসাবে মাঠ পর্যায়ের কাজ শুরু করেছেন।

পৌর কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে তরুণ এই সমাজসেবক মাকসুদুর রহমান সুজন রাজবাড়ী টেলিগ্রাফ কে বলেন, “আমি দীর্ঘদিন যাবৎ সামাজিক কর্মকান্ড করে আসছি। সবসময় আমার ওয়ার্ডবাসীর পাশে থাকাসহ ওয়ার্ডের উন্নয়নে সচেষ্ট রয়েছি। কিন্তু একজন নির্বাচিত জনপ্রতিনিধির পক্ষে সাধারণ মানুষের জন্য যা করা সম্ভব-তা কোন ব্যক্তির পক্ষে সম্ভব নয়। এ জন্যই আমার ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবো। নির্বাচিত হতে পারলে দল-মত নির্বিশেষে সবার মতামত ও সহযোগিতায় আমার ওয়ার্ডটিকে একটি ‘মডেল ওয়ার্ড’ হিসেবে গড়ে তুলবো। একটি মাদকমুক্ত ওয়ার্ড গড়তে এবং স্বাস্থ্য, শিক্ষা, পয়ঃনিষ্কাষণ, সবুজায়ন, বিদ্যুৎ ও রাস্তাঘাটের উন্নয়নসহ ওয়ার্ডবাসীর নাগরিক সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাবো।
৭নং ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন কামনা করে সুজন আরও বলেন, “মহান আল্লাহর রহমতে কাউন্সিলর নির্বাচিত হতে পারলে আমি শতভাগ সততার সাথে ওয়ার্ডবাসীর সেবা করার জন্য অঙ্গীকারবদ্ধ থাকবো। সর্বোচ্চ প্রচেষ্টা, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে যাবো। ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সবাই আমার কাছ থেকে সমান মর্যাদা ও সুযোগ-সুবিধা পাবে। বিশেষ করে ওয়ার্ডের দুস্থ-অসহায় মানুষ যাতে পৌরসভার ও সরকারের সুযোগ-সুবিধাগুলো পায় সে ব্যাপারে সবসময় সচেষ্ট থাকবো।
উল্লেখ্য ইতিমদ্ধেই রাজবাড়ী পৌরসভার তরুন সমাজ ও ৭নং ওয়ার্ডের সবস্তরের মানুষের মাঝে ব্যপক সারা ফেলেছে সুজনের এই কাউন্সিলর প্রার্থী হবার খবর।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg