শিরোনাম
খানখানাপুর মিনি স্টেডিয়াম সংস্কারে উদ্যোগ, মাঠ পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক গোয়ালন্দের দুর্গম চরাঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ গোয়ালন্দে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া রাজবাড়ীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৫ আসামি গ্রেপ্তার গোয়ালন্দে জাটকাসহ আটক ২, প্রত্যেকের ২০ দিনের কারাদণ্ড গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ হাজার মিটার জাল জব্দ, আটক ৭ জেলে গোয়ালন্দে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত দৌলতদিয়া যৌনপল্লিতে পুলিশের অভিযান, ৬০ বোতল মদসহ নারী আটক রাজবাড়ীতে ৯০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ গোয়ালন্দে জাতীয় ও আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার / ৪২৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

0Shares

‘মেহনতি মানুষের সরকার প্রতিষ্ঠা কর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বন্ধ রাষ্ট্রীয় পাটকল খুলে দেওয়া, পাটকল গুলো আধুনিকায়ন করার দাবিসহ, শ্রমিকদের অধিকার আদায়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি রাজবাড়ী শহর কমিটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল এগারোটায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তৃতারা বলেন, খুলনাসহ দেশের যে সকল রাষ্ট্রীয় পাটকল বন্ধ রয়েছে সে সকল পাটকল খুলে দিতে হবে। শ্রমিক ছাঁটাই বন্ধ করতে হবে। পাটকল গুলো আধুনিকায়ন করতে হবে।

এ মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুল সামাদ মিয়া, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি রাজবাড়ী জেলা শাখার সাবেক সভাপতি আবুল কালাম, বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি আব্দুর সাত্তার মন্ডল, সিপিবি উপজেলা শাখার সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস, আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি আব্দুল হালিম বাবু প্রমুখ।

রাজবাড়ী প্রতিনিধি

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg