শিরোনাম
দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত

ঋতুর চিকিৎসার সহযোগিতা করলো সার্কেল ফাউন্ডেশন

স্টাফ রিপোর্টার / ৭৪২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০

0Shares

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজবাড়ী সার্কেল ও টেলিগ্রাফ অফিসে ঋতুর মামা আসাদুজ্জামানের হাতে সার্কেল ফাউন্ডেশন থেকে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন রাজবাড়ী সার্কেল উপদেষ্টা সদস্য জহুরুল ইসলাম হালিম, টেলিগ্রাফের নির্বাহী সম্পাদক রনি মন্ডল ও সার্কেল ফাউন্ডেশনের সদস্য সুজন বিষ্ণু এবং সজিব শাহরিয়ার।

উল্লেখ্য, প্রতিষ্ঠার জন্মলগ্ন থেকেই সার্কেল ফাউন্ডেশন নানাবিধ সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশ ও দশের জন্য সার্কেল ফাউন্ডেশন তার সবটুকু দিয়ে কাজ করে যাবে মোবাইল ফোনে এমনটিই জানিয়েছেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক শামস্ সোহাগ।

শুক্রবার ৯ অক্টোবর রাজবাড়ী টেলিগ্রাফ থেকে ঋতুর সাহায্যের আবেদন করে একটি পোষ্ট দেওয়া হয়েছিল।

রাজবাড়ী জেলার পাংশার মেয়ে ঋতু । পিতার নাম: রফিক, গ্রাম: বয়রাট, পোস্ট: বয়রাট, থানা: পাংশা, জেলা: রাজবাড়ী। ১২ বছরের এই মেয়েটি বিরল রোগে আক্রান্ত। সে এখন ঢামেক এ চিকিৎসাধীন আছে। ঢাকা মেডিকেল শিশু ওয়ার্ড ২০৮ নং রুম, বেড নং-৪। ঋতুর সারা শরীর পঁচে যাচ্ছে, মাথার চুল উঠে যাচ্ছে। চিকিৎসার জন্য অনেক টাকার দরকার, তার বাবা একজন দরিদ্র ভ্যান চালক। তার পক্ষে চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। তাই সহৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের কামনা করেছে ঋতুর পরিবার।

যোগাযোগ: 01713-592923,
01944-148305

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg