শিরোনাম
গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল শেখ র‌্যাবের হাতে গ্রেপ্তার রাজবাড়ীতে পুলিশ সদস্যকে মারধরের মামলার অন্যতম প্রধান আসামি রাজধানী থেকে গ্রেপ্তার গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ

পাংশাতে ভুয়া ডাক্তারের দৌরাত্ম্য লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার / ৯২৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২০

0Shares

রাজবাড়ী জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে মােবাইল কোর্ট রবিবার সন্ধ্যায় রাজবাড়ী জেলার পাংশা শহরের স্টেশন বাজার এলাকায় মৌসুমী মেডিকেল হলে অভিযান পরিচালনা
করে ভুয়া ডাক্তার দীপেন্দ্রনাথ দাসকে (৫০) ১ লাখ টাকা জরিমানা করেছে।
একই সঙ্গে তার চেম্বারে থাকা ভুয়া ডিগ্রিযুক্ত সব প্যাড জব্দ করেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাে. আরিফুজ্জামান। তিনি জানান, শিশুদেরকে ডবল ডােজে এন্টিবায়ােটিক দিতেন ভুয়া ডাক্তার দীপেন্দ্রনাথ দাস। কয়েক মাসের প্রশিক্ষণ নিয়ে নামের আগে ডা. লেখেন এই দীপেন ডাক্তার। তিনি প্রতি প্রেসক্রিপশনে এন্টিবায়ােটিক লিখে দেন, তাও আবার উচ্চ ক্ষমতাসম্পন্ন। গ্রামের সহজ-সরল রােগীকে পেয়েই উচ্চ ক্ষমতার এন্টিবায়ােটিক প্রয়ােগ করার ফলে ১-২
দিনেই রােগের লক্ষণ কমতে থাকে। ফলে ব্যাপক জনপ্রিয় হয় এই ভুয়া ডাক্তার।

কিন্তু ফুল ডােজ শেষ না করলে এন্টিবায়ােটিক রেজিস্টেন্স রােগীর সারা জীবনের জন্য ক্ষতি হয়ে যায়, তা হয়তাে এসব ডাক্তার জানেও না, জানলেও লাভের আশায় হরদম এন্টিবায়ােটিক লেখেন।

ভ্রাম্যমাণ আদালত দীপেন ডাক্তারকে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০২০ এর ২৯ (১) ধারার অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা করে। এ অভিযানে সহায়তা করেন পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মেডিকেল অফিসার ও র‌্যাব-৮ ফরিদপুরের একটি টিম। পাংশা ও কালুখালীতে এরকম ভুয়া ডাক্তার আরাে আছে বলে উপস্থিত জনতা মােবাইল কোর্টকে অবহিত করেন।

জুলফিকার আলি

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg