শিরোনাম
রাজবাড়ীতে বিশ্ব সাদাছড়ি দিবস, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলায় ৮ আসামি গ্রেপ্তার দৌলতদিয়ার মাদক সম্রাজ্ঞী মৌসুমী ১০০ গ্রাম হেরোইন ও ৬ লাখ টাকাসহ গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মায় ইলিশ ধরায় ৯ জেলের কারাদণ্ড, জাল ও মাছ জব্দ খানখানাপুর মিনি স্টেডিয়াম সংস্কারে উদ্যোগ, মাঠ পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক গোয়ালন্দের দুর্গম চরাঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ গোয়ালন্দে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া রাজবাড়ীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৫ আসামি গ্রেপ্তার গোয়ালন্দে জাটকাসহ আটক ২, প্রত্যেকের ২০ দিনের কারাদণ্ড গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ হাজার মিটার জাল জব্দ, আটক ৭ জেলে

ছাতকে পূর্বশত্রুতায় অসহায় কৃষকের সবজি গাছের চারা কর্তন

স্টাফ রিপোর্টার / ৫১১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০

0Shares

সুনামগঞ্জের ছাতকে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন অসহায় বর্গা চাষী কৃষকের সৃজিত বাগানের প্রায় ৪শ টি লাউ ও কুমড়ার চারা গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

থানায় অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়নের রামনগর (দশঘর) গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে হাজী ছমরু মিয়ার সাথে দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে ছৈলা আফজালাবাদ ইউনিয়নের বাগইন গ্রামের মৃত আবুল বশরের ছেলে ইসলাম মিয়ার সাথে। এ বিরোধকে কেন্দ্র করে গত শুক্রবার রাত প্রায় সাড়ে ১১টায় ছমরু মিয়ার সৃজিত বাগানে জোর পূর্বক প্রবেশ করে প্রায় ৪শ টি লাউ ও কুমড়ার চারা গাছ কেটে উপড়ে ফেলে দেয়। এতে ছমরু মিয়ার প্রায় ৩লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হওয়ায় অসহায় এ বর্গা চাষী কৃষক নিরুপায় হয়ে প্রতিপক্ষের লোকজন তাকে প্রান নাশের হুমকি দেওয়ায় তিনি নিরুপায় হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ছমরু মিয়া জানান, আমি ৩ বার বন্যায় ক্ষতিগ্রস্থ হয়ে মানুষের কাছ থেকে টাকা ঋন নিয়ে অনেক স্বপ্ন বুকে লালন করে সবজি বাগানটি সৃজন করি। কিন্তু ইসলাম মিয়া ও তার লোকজন আমার বাগানটি কেটে ফেলে আমাকে ও আমার পরিবারের লোকজনদের বেকার করে ফেলেছে। আমি এর সুষ্ঠ বিচার চাই।

এ ব্যাপারে ছাতক থানার জয়নাল জানান, ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেছি। স্থানীয় ইউপি সদস্য তার জিম্মায় নিয়ে মীমাংসা করার জন্য রেখেছেন। মীমাংসা না হলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg