শিরোনাম
গোয়ালন্দে বিএনপি নেতার ভাঙারির দোকানে মিলল সরকারি চোরাই মালামাল, আটক ১ গোয়ালন্দে চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ। দৌলতদিয়া টার্মিনালে নানা খাতে অর্থ আদায়, প্রশ্নের মুখে পরিবহন ব্যবস্থাপনা গোয়ালন্দে স্কুলের গাছ বিক্রিকে কেন্দ্র করে তোলপাড়, অভিযোগ ক্লাব সভাপতি ও বিএনপি নেতার বিরুদ্ধে ঈদ উপলক্ষে রাজবাড়ীতে ওয়ান নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত রাজবাড়ীতে মাদক নির্মূলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী খৈয়ম গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি

১ অক্টোবর থেকে ওমানে যেতে পারবেন প্রবাসীরা

স্টাফ রিপোর্টার / ৪৬২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

0Shares

কোনো ধরনের বাধা ছাড়াই আগামী ১ অক্টোবর থেকে ওমানে যেতে পারবেন করোনার কারণে দীর্ঘদিন ধরে দেশে আটকে থাকা প্রবাসীরা। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজকে একটু আগে আরেকটা গুড নিউজ পেলাম। ওমানের আমাদের যাঁরা এখানে আটকা পড়েছেন, তাঁরা নিশ্চিন্তে যেতে পারবেন। ওমান সরকার আমাদের জানিয়েছে, যত বাংলাদেশি এখানে আটকে পড়েছেন, যাঁরা ওমানে যেতে চান, তাঁরা কোনো বাধা ছাড়াই যেতে পারবেন। আগামী ১ অক্টোবর থেকেই যেতে পারবেন।’

তবে ওমান যেতে হলে বৈধ ওমানি রেসিডেন্ট আইডি, বৈধ পাসপোর্ট, কোভিড–১৯ পিসিআর টেস্ট ও ওমানে পৌঁছার পর ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

এক প্রশ্নের জবাবে এ কে আব্দুল মোমেন বলেন, ‘যেকোনো এয়ারলাইনস, যেটাই ওমানে যায়, সেটা দিয়েই (প্রবাসীরা) যেতে পারবেন।’

বুধবার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, ভিসা ও আকামা (কাজের অনুমতি) সমস্যা সমাধানের পাশাপাশি বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইনসের ফ্লাইট পরিচালনার অনুমতি পাওয়ায় খুব শিগগির আটকা পড়া বাংলাদেশি শ্রমিকেরা তাঁদের কর্মস্থল সৌদি আরবে ফিরে যেতে পারবেন।

ওই দিন সন্ধ্যায় এ কে আব্দুল মোমেন ইউএনবিকে বলেন, সৌদি সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট অবতরণের অনুমতি দিয়েছে, যা সুষ্ঠুভাবে বাংলাদেশিদের সৌদি যেতে সহায়তা করবে।
বাংলাদেশ সরকারও সৌদির সব এয়ারলাইনসকে অবতরণের এবং বাংলাদেশিদের সৌদিতে ফেরত নেওয়ার অনুমতি দিয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

এ কে আব্দুল মোমেন বলেন, যাঁদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, যাঁরা তাঁদের কর্মস্থলে ফিরতে চান, সৌদি সরকার তাঁদের ভিসার মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে।

কয়েকজনের ভিসার মেয়াদ শেষ হয়েছে; এমন না যে সবার ভিসার মেয়াদ শেষ।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের শ্রমিকদের আকামা আরও ২৪ দিন বৈধ থাকবে এবং প্রয়োজনে আরও বাড়ানো হবে। তবে দূতাবাস আকামা দেয় না। নিয়োগকর্তা দেয়।

সূত্র: প্রথমআলো

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg