শিরোনাম
রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি রাজবাড়ী-ফরিদপুর রুটে সাড়ে ৪৩ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক রাজবাড়ী সদর ভেঙে নতুন উপজেলা গঠনের লক্ষ্যে গণশুনানি গোয়ালন্দে ড্রেন-ফুটপাত দখল করে দোকান, সড়কে ঝুঁকি নিয়ে হাঁটছেন পথচারীরা

মোংলা বন্দরে লুব অয়েলসহ আটক-৩

স্টাফ রিপোর্টার / ৪৫৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

0Shares

মোংলা বন্দরের পশুর চ্যানেলের জয়মনি এলাকা থেকে প্রায় ২ হাজার লিটার লুব অয়েল, ৩৯টি ড্রাম ও একটি ট্রলারসহ ৩ চোরাকারবারীকে আটক করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লে. কমান্ডার শাহরিয়ার পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার(১৩সেপ্টেম্বর)ভোরে পশুর নদীর জয়মনির সাইলো সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড।

এ সময় অভিযানকারীরা ওই এলাকায় একটি ট্রলার আটক করেন। পরবর্তীতে ট্রলারটি তল্লাশি চালিয়ে ১ হাজার ৯৫০ লিটার লুব অয়েল ও তেল পাচার কাজে ব্যবহৃত ৩৯টি ড্রাম উদ্ধার করে।

এছাড়াও জব্দ করা হয়েছে চোরাকারবারীদের ট্রলারে থাকা সোলার প্যানেল, গ্যাস ও গ্যাসের চুলাসহ অন্যান্য মালামাল।

বন্দরের পশুর চ্যানেলে অবস্থানরত বিদেশি জাহাজ থেকে লুব অয়েল পাচারের অভিযোগে আটক করা হয় ট্রলারে থাকা চোরাকারবারী নিয়ামুল (২২), রফিকুল (২৫) ও হারুনকে (৩৫)। তাদের বাড়ি মোংলার কানাইনগর ও জয়বাংলা এলাকায়। মালামালসহ আটককৃতদেরকে রবিবার দুপুরে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও বলেন, মোংলা বন্দরসহ সাগর ও সুন্দরবন উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মৎস্য সম্পদ রক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি চোরাচালানেও কোস্ট গার্ড জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

মোংলা প্রতিনিধি

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg