শিরোনাম
কালুখালীতে এসআরবির অভিযান, ৪৫৭ বোতল মাদকসহ গ্রেপ্তার সাইদুল দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বালিয়াকান্দিতে তরুণদল নেতা জাকারিয়াকে বহিষ্কার গোয়ালন্দে খাবার দেওয়ায় বিলম্ব হওয়ায় পাগলের আঘাতে বাবুর্চির মৃত্যু রাজবাড়ীর তিন উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক প্রচার গোয়ালন্দে কমরেড সুকুমার মন্ডলের শেষকৃত্য সম্পন্ন কালুখালীতে অনুমোদনহীন পশুখাদ্য বিক্রি, দুই প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা কালুখালীতে অনুমোদনহীন পশুখাদ্য বিক্রি, দুই প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা বালিয়াকান্দিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ছাব্বিরের রাজবাড়ীতে গাঁজাসহ যুবক আটক, ৭ দিনের কারাদণ্ড

কালুখালীতে এসআরবির অভিযান, ৪৫৭ বোতল মাদকসহ গ্রেপ্তার সাইদুল

স্টাফ রিপোর্টার / ৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর কালুখালীতে অভিযান চালিয়ে প্রায় ১৩ লাখ ৭১ হাজার টাকা মূল্যের ৪৫৭ বোতল উইনসেরেক্স সিরাপসহ মো. সাইদুল সরদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) রাত ৩টা ৪০ মিনিটের দিকে কালুখালী থানার মহিমশাহী কালিকাপুর এলাকার সোনাপুর মোড়সংলগ্ন কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার সাইদুল সরদার রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীকোল গ্রামের বাসিন্দা। তিনি মৃত জব্বার সরদারের ছেলে।

এসআরবি-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেকপোস্ট স্থাপন করে। এ সময় কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৪৫৭ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৭১ হাজার টাকা।

এসআরবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার সাইদুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি মাদক মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তথ্য রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে উইনসেরেক্স সিরাপসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

উদ্ধার করা মাদক ও জব্দ করা পিকআপ ভ্যানসহ গ্রেপ্তার সাইদুলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার অধিনায়কের পক্ষে পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg