শিরোনাম
পাংশায় ইয়াবা সেবনের অভিযোগে ৫ জনের কারাদণ্ড রাজবাড়ীতে অটোরিকশা থেকে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, আহত ১ পাংশায় গ্রামপুলিশ সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন পাংশায় গড়াই নদীর বালু বিক্রির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে পাংশায় পদ্মার নালে ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু গোয়ালন্দে জমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু মাদকের আখড়া হিসেবে পরিচিত দৌলতদিয়ার পোড়াভিটা দখলমুক্ত করতে জমি পরিমাপ শুরু গোয়ালন্দে বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় রাজধানী বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে দুর্ঘটনা, প্রাণ গেল মাদ্রাসাছাত্রের রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার

রাজবাড়ীতে অটোরিকশা থেকে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, আহত ১

স্টাফ রিপোর্টার / ২০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ী শহরের পান্না চত্বরে রিকশায় থাকা এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে আমির হোসেন লিটন নামে বানিবহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। আহত লিটন রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের আবুল হাশেম মোল্লার ছেলে।

আহত আমির হোসেন লিটন জানান, মঙ্গলবার দুপুরে রাজবাড়ী আদালত থেকে রিকশায় করে বাজারে যাচ্ছিলেন তিনি। পথে শহরের পান্না চত্বরে পৌঁছালে একটি অটোরিকশা তাঁর রিকশাকে ওভারটেক করে। এ সময় অটোরিকশায় থাকা মাস্ক পরা দুই ব্যক্তি তাঁকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোড়েন। এর মধ্যে একটি গুলি তাঁর ডান হাতে লাগে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

রাজবাড়ী জেলা সদর হাসপাতালের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, দুপুরে গুলিবিদ্ধ অবস্থায় এক রোগী হাসপাতালে আসেন। এক্স-রে করার পর তাঁর হাতে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন বলেন, গুলির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় তদন্ত চলছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg