শিরোনাম
পাংশায় পদ্মার নালে ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু গোয়ালন্দে জমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু মাদকের আখড়া হিসেবে পরিচিত দৌলতদিয়ার পোড়াভিটা দখলমুক্ত করতে জমি পরিমাপ শুরু গোয়ালন্দে বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় রাজধানী বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে দুর্ঘটনা, প্রাণ গেল মাদ্রাসাছাত্রের রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার কালুখালীতে কৃষক হত্যা মামলার প্রধান আসামি তুহিন শেখ গ্রেপ্তার পরকীয়ার অভিযোগে ভাঙল ২৪ বছরের সংসার, নিঃসঙ্গ রফিকের দিন কাটে হতাশায় কালুখালীতে ঢাকা শিশু সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, পথশিশুদের মাঝে খাবার বিতরণ গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

গোয়ালন্দে জমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার / ৩৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দে কৃষিজমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে ঝুলে থাকা বৈদ্যুতিক তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লুৎফর মণ্ডল (৫০) নামে এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দক্ষিণ দৌলতদিয়া এলাকার তোরাপ শেখের পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লুৎফর মণ্ডল রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বড় বনগ্রাম এলাকার বাসিন্দা। তিনি ওই গ্রামের নওশের আলী মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লুৎফর মণ্ডল দক্ষিণ দৌলতদিয়া তোরাপ শেখের পাড়ার বাসিন্দা জালাল প্রামাণিক বাবুর (৫৫) জমিতে কৃষিশ্রমিক হিসেবে কাজ করতে এসেছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি পাশের একটি সেচ পাম্পের ঘর থেকে বৈদ্যুতিক খুঁটি পর্যন্ত ঝুলে থাকা তার হাত দিয়ে সরিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলে পড়ে যান।

পরে তাঁর সঙ্গে থাকা অন্য চার শ্রমিক, জমির মালিক জালাল প্রামাণিক ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ হাসপাতালে উপস্থিত হন। তিনি নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg