শিরোনাম
পাংশায় ইয়াবাসহ আটক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড পাংশায় বসতঘরে অভিযান, ১০১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কালুখালীতে অভিযানে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস পাংশায় জমি নিয়ে বিরোধ, ধর্ষণচেষ্টার মামলা দিয়ে হয়রানির অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে মাদকবিরোধী অভিযান ৬ বোতল দেশীয় মদ উদ্ধার, গ্রেফতার ১ রাজবাড়ীতে দুস্থদের পাশে সমাজকল্যাণ মন্ত্রণালয়, অনুদান পেলেন ২৩ অসহায় ব্যক্তি গোয়ালন্দে পূজামণ্ডপ পরিদর্শনে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়ম ফ্যামিলি ও কৃষক কার্ডে মানুষের স্বস্তি ফেরানোর উদ্যোগ: ড. তিতুমীর রাজবাড়ীতে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে অ্যাডিশনাল আইজিপি খন্দকার রফিকুল ইসলাম গোয়ালন্দে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

পাংশায় ইয়াবাসহ আটক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার / ১৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার:  রাজবাড়ীর পাংশা উপজেলায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ  মো. আজিজ মন্ডল (৫৫) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার সুবর্ণখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রাসেল আলী।

দণ্ডপ্রাপ্ত মো. আজিজ মন্ডল ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ছাইভাঙ্গা গ্রামের মৃত হাসেন আলী মন্ডলের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ আহম্মেদের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে আজিজ মন্ডলের দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাঁকে হাতেনাতে আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিস্তার রোধে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg