শিরোনাম
পাংশায় ইয়াবাসহ আটক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড পাংশায় বসতঘরে অভিযান, ১০১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কালুখালীতে অভিযানে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস পাংশায় জমি নিয়ে বিরোধ, ধর্ষণচেষ্টার মামলা দিয়ে হয়রানির অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে মাদকবিরোধী অভিযান ৬ বোতল দেশীয় মদ উদ্ধার, গ্রেফতার ১ রাজবাড়ীতে দুস্থদের পাশে সমাজকল্যাণ মন্ত্রণালয়, অনুদান পেলেন ২৩ অসহায় ব্যক্তি গোয়ালন্দে পূজামণ্ডপ পরিদর্শনে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়ম ফ্যামিলি ও কৃষক কার্ডে মানুষের স্বস্তি ফেরানোর উদ্যোগ: ড. তিতুমীর রাজবাড়ীতে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে অ্যাডিশনাল আইজিপি খন্দকার রফিকুল ইসলাম গোয়ালন্দে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

কালুখালীতে অভিযানে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

স্টাফ রিপোর্টার / ২০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর কালুখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দপ্তর।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) পরিচালিত এ অভিযানে ১২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

অভিযানে থানা পুলিশের সদস্য এবং উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

অভিযান শেষে জব্দ করা ১২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। অন্যদিকে, জব্দ করা ২ কেজি ইলিশ মাছ স্থানীয় দুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলতে এবং অবৈধভাবে মাছ শিকার থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানানো হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg