স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে মাদকবিরোধী অভিযানে ৬ লিটার দেশীয় মদ সহ একজনকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দৌলতদিয়া যৌনপল্লীর আয়ুব মন্ডলের বাড়িতে ভায়াটিয়া হারুন সরকার কে (৫৫) মদ সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হারুন সরকার ঢাকা জেলার ধামরাই থানার বারোবাড়িয়া গ্রামের গেন্দু সরকারের ছেলে। তিনি আয়ুব মন্ডলের বাড়িতে তিনটি রুম ভাড়া নিয়ে থাকেন।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম জানান, পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ লিটার চোলাই মদসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।