শিরোনাম
রাজবাড়ীতে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত রাজবাড়ীতে বাসে ডিবির অভিযান, ৮ হাজার ৮৯০ পিস ইয়াবা উদ্ধার রাজবাড়ীতে পৈত্রিক জমি দখল ও হত্যার হুমকির অভিযোগ রাজবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে একাধিক মামলার আসামি পিয়ারুল নিহত গোয়ালন্দে প্রশাসনের অনুমোদন ছাড়াই বালু উত্তোলন, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে ৪৫৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ গোয়ালন্দে আন্দোলনকারীদের ওপর হামলার মামলায় ফের গ্রেপ্তার কাজী কেরামত আলী রাজবাড়ীতে বিশ্ব সাদাছড়ি দিবস, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলায় ৮ আসামি গ্রেপ্তার দৌলতদিয়ার মাদক সম্রাজ্ঞী মৌসুমী ১০০ গ্রাম হেরোইন ও ৬ লাখ টাকাসহ গ্রেপ্তার

রাজবাড়ীতে বাসে ডিবির অভিযান, ৮ হাজার ৮৯০ পিস ইয়াবা উদ্ধার

স্টাফ রিপোর্টার / ৩০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৮ হাজার ৮৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নাজমুল হাসান প্রিন্স (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ২৬ লাখ ৬৭ হাজার টাকা। এ সময় তাঁর কাছ থেকে একটি স্মার্টফোনও জব্দ করা হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেটসংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় তাঁকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত নাজমুল হাসান প্রিন্স রাজবাড়ী সদর উপজেলার ভান্ডারিয়া এলাকার মো. মোসলেম উদ্দিনের ছেলে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি আভিযানিক দল জানতে পারে, ইয়াবার একটি বড় চালান নিয়ে এক মাদক কারবারি বাসযোগে দৌলতদিয়া ফেরিঘাট হয়ে ফরিদপুরের দিকে যাচ্ছেন।

এ তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে খানখানাপুর রেলগেটসংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের জাবেদের চায়ের দোকানের সামনে বিশেষ চেকপোস্ট বসানো হয়। এরপর ওই সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনে তল্লাশি শুরু করে পুলিশ।

একপর্যায়ে সন্দেহভাজন বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় এক যাত্রীর কোলের ওপর থাকা কাঁধের ট্রাভেল ব্যাগ তল্লাশি করতে চাইলে তাঁর আচরণ ও কথাবার্তায় পুলিশের সন্দেহ হয়।

পরে অন্যান্য যাত্রী ও উপস্থিত সাক্ষীদের সামনে ব্যাগটি তল্লাশি করে ৪৬টি নীল রঙের জিপার ব্যাগে রাখা ৮ হাজার ৮৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় নাজমুল হাসান প্রিন্সকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে একটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে।

ডিবি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা ইয়াবার মধ্যে ৪৩টি নীল জিপার ব্যাগে ৮ হাজার ৬০০ পিস, দুটি ব্যাগে ২০০ পিস এবং অপর একটি ব্যাগে ৯০ পিস ইয়াবা ছিল। সব মিলিয়ে উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন ৮৮৯ গ্রাম। এসব ইয়াবার অবৈধ বাজারমূল্য প্রায় ২৬ লাখ ৬৭ হাজার টাকা।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে ঢাকা থেকে ইয়াবাগুলো কিনে নিজের এলাকায় নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছেন। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(গ) অনুযায়ী রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg