শিরোনাম
গোয়ালন্দের দুর্গম চরাঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ গোয়ালন্দে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া রাজবাড়ীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৫ আসামি গ্রেপ্তার গোয়ালন্দে জাটকাসহ আটক ২, প্রত্যেকের ২০ দিনের কারাদণ্ড গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ হাজার মিটার জাল জব্দ, আটক ৭ জেলে গোয়ালন্দে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত দৌলতদিয়া যৌনপল্লিতে পুলিশের অভিযান, ৬০ বোতল মদসহ নারী আটক রাজবাড়ীতে ৯০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ গোয়ালন্দে জাতীয় ও আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন পাংশায় বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ কালা মানিক আটক

গোয়ালন্দে হাসপাতালের সামনে ৪ ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার / ৪০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

0Shares

লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে অভিযান

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে চারটি ফার্মেসিকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং নিবন্ধিত চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পাঁচটি ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খানের নেতৃত্বে ঔষধ প্রশাসন অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে যৌথভাবে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানকালে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে ঔষধ ও কসমেটিক আইন, ২০২৩-এর ৪০(ঘ) ও ৪২(২) ধারা লঙ্ঘনের অভিযোগে একই আইনের ৫৪ ধারা অনুযায়ী মোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির মাধ্যমে যাতে ভোক্তারা স্বাস্থ্যঝুঁকিতে না পড়েন, সে বিষয়ে কঠোর নজরদারি করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg