শিরোনাম
গোয়ালন্দে পাচারের সময় সরকারি সার আটক, অস্ত্রের ভয় দেখিয়ে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ রাজবাড়ী ইয়াছিন উচ্চ বিদ্যালয় পরিদর্শনে পুলিশ সুপার, শিক্ষার্থীদের সুনাগরিক হওয়ার আহ্বান গোয়ালন্দে ন্যায্যমূল্যে সার সরবরাহসহ ১০ দফা দাবিতে কৃষক সমিতির বিক্ষোভ দৌলতদিয়া যৌনপল্লীতে যৌনকর্মীর মাথা থেঁতলানো রক্তাক্ত মরদেহ উদ্ধার বালিয়াকান্দিতে শিক্ষা কর্মকর্তাকে অবরুদ্ধের অভিযোগ, প্রথম কর্মদিবসেই পরিস্থিতি শান্ত করে প্রশংসিত ইউএনও মুরাদ ইসলাম রাজবাড়ীতে গণশুনানি: নাগরিকদের অভিযোগ শুনে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিসির গোয়ালন্দে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে শিক্ষার্থীদের সচেতন করলেন ওসি পাংশায় সচল পাইপগান ও তাজা কার্তুজসহ দুইজন গ্রেপ্তার পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার পাংশায় নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা মোন্তাজ গ্রেপ্তার

রাজবাড়ী ইয়াছিন উচ্চ বিদ্যালয় পরিদর্শনে পুলিশ সুপার, শিক্ষার্থীদের সুনাগরিক হওয়ার আহ্বান

স্টাফ রিপোর্টার / ২০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ী ইয়াছিন উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বিপিএম।

বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর দুপুরে তিনি বিদ্যালয়টি পরিদর্শনে গেলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ এ বি এম মনজুরুল আলম দুলাল তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে বিদ্যালয়ের সভাপতি পুলিশ সুপারকে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এ সময় বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও শিক্ষার্থীদের বিষয়ে খোঁজখবর নেন পুলিশ সুপার।

পরিদর্শনকালে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের চর্চা করার আহ্বান জানান।

তিনি বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। নিজেদের মেধা ও যোগ্যতা বিকাশের পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল থেকে ভবিষ্যতে সুনাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg