স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১ সেপ্টেম্বর সকালে গোয়ালন্দ বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়। র্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আসলাম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মণ্ডল, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি মোল্লা, গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবু সাইদ মণ্ডল, সানোয়ার হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. আসলাম মিয়া বলেন, বিএনপি সরকার পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা করছে। দলের নামে কোনো ধরনের চাঁদাবাজি বা মাদক ব্যবসা বরদাশত করা হবে না। তিনি বলেন, কোনো নেতাকর্মীকে মাদক বা চাঁদাবাজির সঙ্গে জড়িত দেখতে চান না। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে এবং দলীয় পরিচয়ে কোনো অপরাধে জড়িতদের প্রশ্রয় দেওয়া হবে না।
সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
এ সময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।