শিরোনাম
রাজবাড়ীতে আস্থা বস্ত্রালয়ের ভাইরাল ভিডিও নিয়ে ভোক্তা অধিদপ্তরের সতর্কবার্তা রাজবাড়ীতে ৯১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ঠিকাদারের গাফিলতিতে থমকে আছে ৩ কোটি ৭৪ লাখ টাকার সড়ক রাজবাড়ীতে প্রয়াত বিএনপি নেতা এম. এ. খালেকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল লালনের মানবতাবাদী দর্শন নিয়ে বিশ্বমঞ্চে রাজবাড়ীর সূচনা শেলী রাজবাড়ীতে ৫২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামিসহ ওয়ারেন্টভুক্ত ৪ জন গ্রেপ্তার রাজবাড়ীসহ তিন জেলার দায়িত্ব পাওয়ায় হুইপ অপুকে আব্দুস সালাম মিয়ার অভিনন্দন রাজবাড়ীতে চলন্ত মোটরসাইকেল থেকে গৃহবধূর ব্যাগ ছিনতাই, ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লুটের অভিযোগ রাজবাড়ীতে ১০৫ একর জমিতে রেলওয়ে ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন

রাজবাড়ীতে ৯১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ৪৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ী সদর উপজেলায় অভিযান চালিয়ে ৯১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আব্দুল মতিন বেপারী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) রাজবাড়ী সদর থানার এসআই (নিরস্ত্র) মো. শহিদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার আটদাপুনিয়া গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই গ্রামের সাহের আলী মন্ডলের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে আব্দুল মতিন বেপারীকে আটক করা হয়।পরে তার কাছ থেকে ৯১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আব্দুল মতিন বেপারী রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া নতুনপাড়া গ্রামের মৃত হোসেন বেপারীর ছেলে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। তিনি আরও জানান,  মাদকদ্রব্যের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg