শিরোনাম
গোয়ালন্দে ঠিকাদারের গাফিলতিতে থমকে আছে ৩ কোটি ৭৪ লাখ টাকার সড়ক রাজবাড়ীতে প্রয়াত বিএনপি নেতা এম. এ. খালেকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল লালনের মানবতাবাদী দর্শন নিয়ে বিশ্বমঞ্চে রাজবাড়ীর সূচনা শেলী রাজবাড়ীতে ৫২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামিসহ ওয়ারেন্টভুক্ত ৪ জন গ্রেপ্তার রাজবাড়ীসহ তিন জেলার দায়িত্ব পাওয়ায় হুইপ অপুকে আব্দুস সালাম মিয়ার অভিনন্দন রাজবাড়ীতে চলন্ত মোটরসাইকেল থেকে গৃহবধূর ব্যাগ ছিনতাই, ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লুটের অভিযোগ রাজবাড়ীতে ১০৫ একর জমিতে রেলওয়ে ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন ফরিদপুর-রাজবাড়ী-গোপালগঞ্জের উন্নয়ন-আইনশৃঙ্খলা সমন্বয়ের দায়িত্ব পেলেন হুইপ অপু পাংশায় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ, কিশোরীর মৃত্যু

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামিসহ ওয়ারেন্টভুক্ত ৪ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ৩২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

0Shares

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী সদর থানা পুলিশ পৃথক মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে। শনিবার (২৯ আগস্ট) নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, রাজবাড়ী সদর উপজেলার আগমাড়াই গ্রামের মুন্নফ মিয়ার ছেলে মোঃ শামীম রেজা। তিনি সিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামি।

মোঃ রাকিব আহম্মেদ (২৫) রাজবাড়ী সদর উপজেলার নিউ কলোনী বিনোদপুর এলাকার রাজু আহম্মেদ চুন্নুর ছেলে। তিনি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

মোঃ আসাদুজ্জামান দিপু রাজবাড়ী সদর উপজেলার মহিষবাথান গ্রামের মোঃ আবুল কাশেমের ছেলে। তিনি অন্যান্য মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

অন্যদিকে, মালেকা বেগম রাজবাড়ী সদর উপজেলার লক্ষীকোল গ্রামের কিয়ামুদ্দিন সরদারের স্ত্রী। তিনিও অন্যান্য মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

রাজবাড়ী সদর থানা পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, শনিবার নিজ নিজ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে সিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামি, মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং অন্যান্য মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর চার আসামিকে  বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg